চাঁদপুরে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে চাঁদপুরের হাইমচর উপজেলায় বিশেষ বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সদর আলগী বাজারের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিপংকর বাডৈ। ভ্রাম্যমাণ আদালত চলাকালীন আলগী বাজারের ওষুধের দোকান, মুদি দোকান ও কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মান যাচাই করা হয়। অভিযানে পণ্যদ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে ৪টি দোকানকে বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানা করা হয়। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিপংকর বাডৈ ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "পবিত্র রমজানকে সামনে রেখে কোনো অসাধু চক্র যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেদিকে আমাদের তীক্ষ্ণ নজরদারি রয়েছে। সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে কেউ নিয়ম লঙ্ঘন করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর আওতায় আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জানান, জনস্বার্থে এবং বাজার দর নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের এই তদারকি ও অভিযান নিয়মিত চলমান থাকবে। এদিকে প্রশাসনের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ ক্রেতারা। কাঁচাবাজারে আসা ক্রেতারা জানান, নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা হলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান