রমজানে রায়গঞ্জে ‘গরিবের সুপার শপ’ শতাধিক পরিবার পেল খাদ্য সহায়তা
সিরাজগঞ্জের রায়গঞ্জে রমজানের মর্যাদাপূর্ণ মাসে সমাজের নিম্নআয়ের মানুষদের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে পথ চলা।
গরিবের সুপার শপ–২০২৬’ শীর্ষক উদ্যোগের মাধ্যমে প্রায় শতাধিক দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের আটঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় এই মানবিক কার্যক্রম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী, সদস্য আতিকুর রহমান স্বাধীন, মেহেদী হাসান, জামিরুল ইসলাম, ইউসুফ আলী, সাকিম আহমেদ, সাব্বির হাসান, রাজু হাসান, সায়মুন ও সিহাব আহমেদ।
সংগঠন সূত্রে জানা যায়, ‘গরিবের সুপার শপ’ এর অর্থায়ন করেছেন সৌদি প্রবাসী তৌহিদ আফ্রিদি ইসলাম। আয়োজকদের ভাষ্য, রমজান মাসে নিম্নআয়ের মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেক পরিবারের হাতে বিতরণ করা হয় আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, আটা ১ কেজি, মুড়ি ১ প্যাকেট, তেল ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, ছোলা ৫০০ গ্রাম এবং ডিম ১ হালি। সংগঠনের সদস্যরা বলেন, “সমাজের বিত্তবানরা এগিয়ে এলে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। আমাদের মানবিক ও সামাজিক সহায়তামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার