ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে র‍্যাব-১১ ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৫-২-২০২৬ রাত ৮:১৪

নরসিংদী সদরে ভেজাল ও নকল খাদ্যপণ্য উৎপাদনের দায়ে তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১১-এর সিপিএসসি, নরসিংদী এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে নরসিংদী বড়বাজার ও হাজীপুর এলাকায় পরিচালিত এ যৌথ অভিযানে নকল এনার্জি ড্রিংকস উৎপাদন, বিষাক্ত কেমিক্যাল ব্যবহার এবং পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে বড়বাজার এলাকার হাজী বেকারি, হাজিপুরের মিতালি বেকারি এবং একই এলাকার নুপুর ফুড অ্যান্ড প্রোডাক্ট নামক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়।
এ সময় প্রতিষ্ঠানগুলোতে নকল এনার্জি ড্রিংকস প্রস্তুত ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার, র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদীর সহকারী পরিচালক মাহমুদুর রহমান।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার