কোনাবাড়ীতে আজও শ্রমিক বিক্ষোভ
বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্ম-বিরতি পালন করছেন রিপন নীট ওয়্যার লিমিটেড কারখানার পোশাক শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী)গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত রিপন নীট ওয়্যার লিমিটেড কারখানার পোশাক শ্রমিকরা এ কর্ম বিরতি শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানাযায় গত তিন মাসের বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিকরা গতকাল দুপুর ১২ টাকা থেকে কর্মবিরতি শুরু করে। পরে তারা বিকেল ৫ টার সময় বাসায় চলে যায়। আজ সকাল ৮ টার সময় শ্রমিকরা কারখানাতে প্রবেশ করলেও কাজ না করে কর্মবিরতি শুরু করেন। এসময় স্টাফদের সঙ্গে শ্রমিকদের বাকবিতন্ডা হয়। পরে শ্রমিকরা সবাই এসেম্বলিতে এসে অবস্থান নেয়। নাম প্রকাশ না করার শর্তে কাটিং সেকশনের প্যাড প্রিন্টং এক অপারেটর বলেন,প্রতিদিন রাত ১১/১২ টা পর্যন্ত ডিউটি করি অথচ ঠিক মতো নাইট বিল পরিশোধ করা হয়না। রোজার মাসেও রাত ১১ টা পর্যন্ত ডিউটি করতে হয়।
রিপন নীট ওয়্যার লিমিটেড এর প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান,তিন মাসের নাইট বিল পাবে তাদের এক মাসের আজকে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু শ্রমিকরা তা মানছে না। শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে স্টাফদের উপর আক্রমণ করে। আমরা কোন মতে জীবন নিয়ে বের হয়ে এসেছি।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোঃ মোর্শেদ জামান বলেন, শ্রমিকরা ভেতরে অবস্থান করছে। মালিক পক্ষ আসছে তাদের সাথে কথা বলছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি মেট্রোপলিটন পুলিশও মোতায়েন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক