ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে প্রথম বারেরমত অনুষ্ঠিত জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা ও জাতীয় ক্বেরাত সম্মেলনে ২০ শিশু হাফেজকে পুরস্কৃত


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৬-২-২০২৬ দুপুর ১১:৫৮

পবিত্র মাহে রমযান উপলক্ষে নোয়াখালীতে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং জাতীয় ক্বেরাত ও সাংস্কৃতিক সম্মেলন।
প্রতিযোগিতায় নোয়াখালীর প্রায় ৫০ টি হিফজ শিক্ষা প্রতিষ্ঠানের ৩শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করেন। এতে প্রথম অডিশন থেকে ইয়েস কার্ড পেয়ে দ্বিতীয় অডিশনে অংশগ্রহণ করেন ৬০ জন শিক্ষার্থী, দ্বিতীয় অডিশন থেকে ফাইনালে অংশগ্রহণ করেন ২০ শিক্ষার্থী।
এতে প্রথম স্থান অর্জণ করে নগদ ৫০ হাজার টাকা গ্রহন করেন সুবর্নচর তামীরুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোঃ ইউসুফ, দ্বিতীয় স্থান অর্জন করে নগদ ৩০ হাজার টাকা গ্রহন করেন একই মাদরাসার শিক্ষার্থী তানভীর হোসেন, এছাড়াও প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জণ করে ২০ হাজার টাকা গ্রহন করেন সেনবাগ তাহসিনুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী মোঃ সাইদ হাসান সাইম। এছাড়াও বাকি ১৭ জন শিক্ষার্থী শান্তনা পুরস্কার হিসেবে নগদ ৩ হাজার টাকা করে পুরস্কার গ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী শায়েখ আহমদ বিন ইউসুফ আল আযহারী। প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ ক্বারী আব্দুল হক ও বাংলাদেশ সেনাবাহিনীর কেরাত প্রশিক্ষক হাফেজ ক্বারী মাহবুবুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করেন বাংলাদেশের একমাত্র জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত শিশু-কিশোর শিল্পীগোষ্ঠী কলরব ও আহ্বান শিল্পীগোষ্ঠী।

এমএসএম / এমএসএম

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা