রায়গঞ্জে ইউনিয়ন পরিষদের প্রকল্পের টাকায় কেনা মোবাইল ‘উধাও’
রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ–এ অবকাঠামো উন্নয়ন খাতের বরাদ্দের অর্থে কেনা একটি মোবাইল ফোনের হদিস মিলছে না। কাগজে-কলমে ক্রয়ের তথ্য থাকলেও সরেজমিনে তা পাওয়া যায়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরে অবকাঠামো উন্নয়ন খাতে ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প নথিতে একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন ও একটি প্রিন্টার কেনার কথা উল্লেখ রয়েছে। নাগরিক সেবার মান উন্নয়নের কথা বলে এসব সরঞ্জাম ক্রয় দেখানো হয়। তবে সম্প্রতি পরিষদ কার্যালয় পরিদর্শনে গিয়ে একটি ল্যাপটপ ও একটি প্রিন্টার পাওয়া গেলেও মোবাইল ফোনটির অস্তিত্ব পাওয়া যায়নি।
বর্তমান দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আল আমিন সেখ বলেন, দায়িত্ব গ্রহণের সময় তিনি একটি ল্যাপটপ ও একটি প্রিন্টার বুঝে পেয়েছেন। মোবাইল ফোনের বিষয়ে তিনি কিছুই পাননি। অনুসন্ধানে জানা গেছে, সাবেক ইউপি সচিব মো. মাহবুবুর রহমান প্রকল্পের অর্থে মোবাইলটি কেনেন। একটি ল্যাপটপ থাকার পরও অতিরিক্তভাবে মোবাইল কেনার প্রয়োজনীয়তা নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন পরিষদের এক কর্মচারী বলেন, “সরকারি টাকায় কেনা জিনিস জনগণের সেবায় ব্যবহার না হলে সেটি প্রশ্নবিদ্ধ হয়।” স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক সচিব বর্তমানে অন্যত্র কর্মরত এবং মোবাইলটি তাঁর কাছেই রয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক সচিব মাহবুবুর রহমান বলেন, মোবাইলটি তাঁর কাছে আছে, তবে সেটি নষ্ট হয়ে যাওয়ায় সার্ভিসিং সেন্টারে দেওয়া হয়েছে। ফেরত দেওয়ার বিষয়ে তিনি বলেন, প্রয়োজন হলে ব্যবস্থা নেবেন।
বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান বলেন, “মোবাইলটি কোথায় আছে তা খতিয়ে দেখা হবে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও বিষয়টি খতিয়ে দেখা হবে জানান।
এলাকাবাসীর দাবি, জনগণের অর্থে কেনা সরকারি সম্পদ ব্যক্তিগত ব্যবহারে রাখা এবং দায়িত্ব হস্তান্তরের সময় তা ফেরত না দেওয়া প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied