ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আগুনে দগ্ধ- ১০, পুড়ে ছাই ৩০টি গাড়ি

কক্সবাজার লাইসেন্স বিহীন ফিলিং স্টেশনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,পুরো শহর থমথমে


এম ফেরদৌস photo এম ফেরদৌস
প্রকাশিত: ২৬-২-২০২৬ দুপুর ১:১৫

পর্যটননগরী কক্সবাজার-এর কলাতলীতে বুধবার রাত ছিল আতঙ্ক আর উৎকণ্ঠায় মোড়া। নবনির্মিত একটি গ্যাস ফিলিং স্টেশনে লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে এলেও ঝুঁকি পুরোপুরি কাটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজার জেলগেট ও আদর্শগ্রামে সন্ধ্যার দিকে ‘এন আলম’ নামের ফিলিং স্টেশনটিতে মালিক-কর্মচারীদের অজান্তে গ্যাস লিকেজ শুরু হয়। ধীরে ধীরে বাতাসে ছড়িয়ে পড়ে গ্যাস, যা পুরো এলাকাকে ঝুঁকির মুখে ফেলে। আশপাশের আদর্শ গ্রাম, চন্দ্রিমা হাউজিং ও জেলখানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে স্টেশন ও আশপাশে পার্কিং করে রাখা যানবাহনে। 
স্থানীয়রা ধারণা করছেন, কোথাও থেকে জ্বালানো সিগারেটের আগুনই বিস্ফোরণের সূত্রপাত ঘটাতে পারে। লিকেজের পরপরই ট্যাংকি থেকে গ্যাস ছেড়ে দেওয়া হয় এবং মাইকিং করে আগুন না জ্বালানো ও ধূমপান না করার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি সাত ইউনিটের লড়াই। 
কক্সবাজার সদর হাসপাতাল-এর জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, দগ্ধ ১০ জনের মধ্যে ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। দু’জনকে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।চমেকে পাঠানো অন্তত দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা আহতদের পরিবারকে জানিয়েছেন ।
কান্নার আহাজারিতে স্থানীয় ট্যুরিস্ট জীপ মালিকরা বলছে, অন্তত ৩০টি জীপ গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তদের। ফিলিং স্টেশনের পাশে পার্কিং করে রাখা ছিল গাড়িগুলো। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কক্সবাজার কার্যালয়ের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানিয়েছেন, ছড়িয়ে পড়া গ্যাসের কারণে বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছিল। 
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে। এ অভিযানে সহায়তা করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাত ১২টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ট্যাংক থেকে মাঝে মাঝে আগুন জ্বলে উঠছিল বলে জানান তিনি। ফলে পুরোপুরি নিরাপদ ঘোষণা করতে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছিলেন।
ঘটনার পর জানা যায়, ফিলিং স্টেশনটির ফায়ার সার্ভিসের অনুমতি ছিল না। লাইসেন্সবিহীনভাবে এমন ঝুঁকিপূর্ণ স্থাপনা পরিচালনার বিষয়টি স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। 

 

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন