কেঁচো সার উৎপাদন করে সফল আক্কেলপুরের মহসীন
নিজ বাড়িতে কেঁচো সার উৎপাদন করে সফল জয়পুরহাট জেলাধীন আক্কেলপুর পৌর এলাকার শান্তা গ্রামের মহসীন আলী সরদার।
কেঁচো সার উৎপাদনকারী মহসীন জানান, ২০১২ সালে ৩ টাকা পিচে ১৫ হাজার কেঁচো কিনে নিজ বাড়িতে এই সার উৎপাদন শুরু করেন। বর্তমানে পরিবারের সদস্যদের পাশাপাশি ৪ জন শ্রমিক তাকে সহায়তা করে সার উৎপাদনে। প্রতি মাসে ৩ টন গোবর থেকে ১১ টি হাউজে প্রায় ১ টন কেঁচো সার উৎপাদন করে। আর্থিক সমস্যার কারণে প্যাকেটজাত করতে না পারলেও বাজারের বিভিন্ন কীটনাশক ও সারের দোকানে বস্তাভর্তি করে পাইকারি বিক্রি করেন। এ পর্যন্ত সরকারি সহায়তা পেয়েছে ২টি প্রদর্শনী হাউজ। সরকারিভাবে আর্থিক সহায়তা পেলে প্যাকেটজাত করে বাজরে বিক্রির করা তার পক্ষে সম্ভব।
আক্কেলপুর কলেজ বাজারের সার বিক্রেতা আব্দুল রাজ্জাক জানান,‘ মহসীনের কেঁচোর সার খুব ভাল। অনান্য কেচো সারের তুলনায় বাজারে তার সারের চাহিদা বেশি।’
কৃষক ও ফল ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন,‘ আমি আমার বাগানে তার ঁেঁকচো সার ব্যবহার করি। আমার বাগানে ফলনও ভাল হয়।’
কৃষি কর্তা শহীদুল ইসলাম বলেন,‘ উপজেলা কৃষি অফিসের পক্ষ্য থেকে তার সার উৎপাদনের বিষয়ে খেয়াল রাখা হয় ও তাকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। তার উৎপাদিত সারের মান ভাল।এছাড়াও জমিতে প্রতি শততে ৩ কেজি কেঁচোর সার প্রয়োগ করা হলে ফসলের জন্য তা খুবই উপকারী।’
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়