রাণীশংকৈলে শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ শিক্ষক সমিতি রাণীশংকৈল উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে রাণীশংকৈল পাইলট হাইস্কুল মাঠে সমিতির সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন। আমন্ত্রিত অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার ও সেক্রেটারি রজব আলী।
এ ছাড়াও ৩০টি হাইস্কুলের ৬ শতাধিক শিক্ষক-কর্মচারি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- সমিতির সাধারণ সম্পাদক সহকারি শিক্ষক মোশাররফ হোসেন। আরো বক্তব্য দেন- প্রধান শিক্ষক সোহেল রানা, আবু শাহানশাহ ইকবাল, ইমদাদুল হক,সাহাবুদ্দিন, হুমায়ুন কবির, আব্দুর রশিদ, ইব্রাহীম খলিল,সুলতান আলী, সাধন বসাক, ফেরদৌস আলম মানিক ও সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ প্রমুখ।
শিক্ষকরা তাদের বক্তব্যে চাকুরি জাতীয়করণসহ শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্যদুর করার দাবি জানান। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষক সমিতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমিতির একতা কামনা করেন। বক্তব্যে তিনি বর্তমান দেশ-পরিস্থিতিতে ছাত্রদের দামি দামি গাড়িতে চড়ে টাকার পিছনে ছোটায় বিস্ময় প্রকাশ করেন এবং তাদেরকে সংযত হবার প্রত্যাশা করেন। এইসাথে তিনি দ্রুত একটি সুন্দর নির্বাচন দেয়ার জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। অতিথিরা তাদের বক্তব্যে বিগত দিনে শিক্ষক সমিতির বিভাজনের কারণে দাবি আদায়ে তাদের ব্যর্থতার কথা তুলে ধরেন। এজন্য তারা বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারের সময়ে এক হয়ে কাজ করার আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মোশাররফ হোসেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি