ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জে গাঁজাসহ আটক ৩ যুবককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-২-২০২৬ দুপুর ২:৫৭

নেত্রকোনার মোহনগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পৌরশহরের মৎস্য ভবনের পেছন থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছে ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। দণ্ডপ্রাপ্তরা হলেন- পৌরশহরের টেংগাপাড়া এলাকার মো. আমিন হোসেন (২১), মো. আসলাম মিয়া (২০) ও দেওথান  এলাকার আমির হোসেন (২৬)। নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে মোহনগঞ্জ মৎস্য ভবনের পেছনে অভিযান চালায় অধিদপ্তরের একটি দল। এ সময় সেখানে মাদক সেবনরত অবস্থায় ওই তিন যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি করে আমিন ও আসলামের কাছ থেকে ২০০ গ্রাম করে মোট ৪০০ গ্রাম এবং আমিরের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) এম.এ. কাদের তাদের প্রত্যেককে সাত দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দেন। সেইসাথে তাদের জরিমানাও করা হয়। 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে বুধবার সন্ধ্যায় কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার