মৌলভীবাজার ২ কুলাউড়া সাংসদ শওকতুল ইসলাম শকুকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে ঢাকা থেকে কুলাউড়া আসার পথে ভানুগাছ রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাঁকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এ সময় শুভেচ্ছা জানান কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমেদ, মেডিসিন কোম্পানী রিপ্রেজেন্টেটিভ গ্রুপ কমলগঞ্জ ফারিয়ার সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন চৌধুরীসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে এলাকার সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান ও জনকল্যাণমূলক উদ্যোগ জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। সংক্ষিপ্ত সৌজন্য বিনিময়ের মাধ্যমে এমপি শওকতুল ইসলাম শকু উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত