ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পূনরায় বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে হত্যা,স্বামী গ্রেফতার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৭-২-২০২৬ দুপুর ১:২৪
গাজীপুরের জয়দেবপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে নির্মমভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-১ (গাজীপুর) ও র‍্যাব-১৩ (রংপুর) এর যৌথ অভিযানে কুড়িগ্রাম জেলার উলিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৬টার দিকে জয়দেবপুর থানা এলাকার বিকেবাড়ি এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রিশমা খাতুন (৩০) প্রতিদিনের মতো সকালে কর্মস্থলে যাওয়ার পথে অভিযুক্ত মাসুদ রানা (৩৮) তার ওপর হামলা চালায়।
 
প্রাথমিক তদন্তে জানা গেছে, মাসুদ রানা তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে পুনরায় বিয়ের প্রস্তাব দেয়। তবে প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে রিশমা খাতুন গুরুতর আহত হন।
 
পরে স্থানীয়রা ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠায়।
 
ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই অভিযুক্ত পালিয়ে আত্মগোপনে চলে যায়।
 
পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মাসুদ রানা কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দুর্গম চরাঞ্চলে অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে র‍্যাব-১ ও র‍্যাব-১৩ যৌথভাবে অভিযান পরিকল্পনা করে।
 
অবশেষে ২৭ ফেব্রুয়ারি মধ্যে রাতে উলিপুর থানার একটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
 
এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১, গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল বলেন, এ ধরনের নৃশংস অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ