রায়গঞ্জে জলবায়ু মোকাবিলায় শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচি
পরিবেশ রক্ষা ও সবুজায়নের প্রত্যয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিয়াবাড়ী এলাকায় অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কালিয়াবাড়ী আদর্শ যুব ক্রীড়া সংঘের উদ্যোগে এ কর্মসূচিতে প্রায় শতাধিক বনজ ও ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা গাজী আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ইউপি সদস্য মো. আরিফুর ইসলাম, সভাপতি সাব্বির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মোছা. রুখসানা বেগম, সহ সাধারণ সম্পাদক সম্রাট শেখ, কোষাধ্যক্ষ রিপন শেখ, যুব ও ক্রীড়া সম্পাদক রিজন তালুকদার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমেদ জাইম, সহসভাপতি সিয়ামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানো সময়ের দাবি। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করে।
আয়োজকেরা জানান, তরুণদের সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এলাকায় সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশ সচেতনতা গড়ে তোলা হবে। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানান।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied