ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পরিবেশ রক্ষায় খাল পরিষ্কারে এমপি


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ২৭-২-২০২৬ দুপুর ২:৫২
দীর্ঘদিনের অবহেলায় ভরাট ও দূষিত হয়ে পড়া ভুড়ভুরিয়া খাল পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়েছেন মুজিবুর রহমান চৌধুরী। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত এই সংসদ সদস্যের উদ্যোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে সাধারণ মানুষের মধ্যে প্লাস্টিক সংগ্রহের বস্তা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উপজেলার সবুজবাগ, রুপসপুর ও বালুচর সংলগ্ন জোড়া পুল এলাকায় প্রবাহমান ভুড়ভুরিয়া খালে দীর্ঘদিন ধরে জমে থাকা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণের লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। খালটিতে আবর্জনা জমে স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছিল। এতে জলাবদ্ধতা সৃষ্টি ও পরিবেশ দূষণের আশঙ্কা বাড়ছিল বলে স্থানীয়রা জানান।
 
মুজিবুর রহমান চৌধুরী বলেন, 'ভুড়ভুরিয়া খাল শুধু একটি জলাধার নয়; এটি এলাকার কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অপরিকল্পিতভাবে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।'
তিনি আরও জানান, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ খাল ও জলাধারও পরিষ্কার করা হবে। এ উদ্যোগ সফল করতে তিনি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, পৌরসভার প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খান, প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাশ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে শহরের পর্যটন স্পট বধ্যভূমি ও বিটিআরআই সড়কের প্রবেশমুখে তিন রঙের ছয়টি পৃথক বর্জ্য ফেলার বিন স্থাপন করা হয়েছে। ধারাবাহিকভাবে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টেও বিন বসানো ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এলাকাবাসীর মতে, খালটি সম্পূর্ণভাবে উদ্ধার করা গেলে মশা-মাছির উপদ্রব কমবে, ডেঙ্গুর ঝুঁকি হ্রাস পাবে এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে। তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক