বারহাট্টায় ১০০ পিস ইয়াবা সহ আটক ১
মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ রানা মিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ। উপজেলার সিংধা ইউনিয়নের কাকুড়া বাজারস্থ জনৈক আঃ মোত্তালিব এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তা থেকে (২৭ ফেব্রুয়ারি) শুক্রবার তাকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তি ধর্মপাশা উপজেলার শরিশ্যাম গ্রামের মদিন মিয়ার ছেলে। পুলিশ জানায়, বারহাট্টা থানার এস.আই (নিঃ)/মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বারহাট্টা থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটিকালে সকাল সাড়ে ১১ টার দিকে বারহাট্টা উপজেলার সিংধা চৌরাস্তা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে সিংধা ইউনিয়নের কাকুড়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় কাকুড়া বাজারের আঃ মোত্তালিব এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রানা মিয়াকে আটক করা হয়। আটককৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা।
বিষয়টি সম্পর্কে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, ইয়াবাসহ আটক রানা মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান, পূর্বেও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২ টি মাদক মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে। বারহাট্টা থানায় নতুন মাদকের মামলার রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে