রায়গঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী বাজার বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সোনাখাড়া ইউনিয়ন বিএনপি ও ভুক্তভোগী পরিবারগুলোর উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান বাবু।
সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আকতার তছির উদ্দিনসহ স্থানীয় নেতারা। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের স্থানীয় নেতা মোশারফ হোসেন রাজনৈতিক প্রতিহিংসা থেকে তছির উদ্দিনসহ ১৫ জনের বিরুদ্ধে সাজানো চাঁদাবাজির মামলা করেছেন। তাঁদের দাবি, মামলাটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
বক্তারা আরও বলেন, অতীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে বিতর্কিত ওই আওয়ামী লীগ নেতা এখন কুচক্রী মহলের পরামর্শে মিথ্যা মামলা দিয়ে তাঁদের হয়রানি করছেন। অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
এ বিষয়ে অভিযুক্ত মোশারফ হোসেনের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার