সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী নিশাত তাসনীম
ত্যাগ ও সংগ্রামের উত্তরাধিকার নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক নিশাত তাসনীম। ইতোমধ্যে তার মনোনয়ন প্রত্যাশা সিরাজগঞ্জ-৩ (তারাশ সদর) এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। নিশাত তাসনীম একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদা খন্দকার আলী আকবর ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং তারাশ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। পাশাপাশি তিনি তারাশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে এলাকায় সুনাম অর্জন করেন।
পারিবারিক রাজনৈতিক ধারাবাহিকতায় নিশাত তাসনীমের বাবা খন্দকার আবু সাঈদ ছাত্রদল ও যুবদলের রাজনীতি থেকে উঠে এসে পরবর্তীতে বিএনপির সাংগঠনিক দায়িত্ব ও সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনিও পরবর্তীতে একজন সফল চেয়ারম্যান হিসেবে স্থানীয় উন্নয়নে অবদান রাখেন।
বিগত ১৬-১৭ বছর ধরে শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথে জাতীয়তাবাদী আদর্শে বিএনপি করার কারনে পরিবারটি রাজনৈতিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছে বলে জানা যায়।
নিশাত তাসনীমের শৈশব-কৈশোর কেটেছে সংগ্রামের মধ্য দিয়ে। গভীর রাতে বাবাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার ঘটনা তার রাজনৈতিক চেতনা ও আদর্শকে আরও দৃঢ় করেছে।
এ বিষয়ে নিশাত তাসনীম বলেন,“আমাদের পরিবার কখনো ক্ষমতার লোভে রাজনীতি করেনি ; করেছে মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে। দাদা ও বাবার আদর্শকে ধারণ করে আমি নারী সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশা করছি। নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং জনগণের পাশে দাঁড়ানোই আমার লক্ষ্য। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, দীর্ঘদিনের ত্যাগ-সংগ্রাম এবং ছাত্ররাজনীতির অভিজ্ঞতা নিশাত তাসনীমকে মনোনয়ন প্রত্যাশার ক্ষেত্রে একটি শক্ত অবস্থানে রেখেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (তারাশ সদর) অঞ্চলে নারী নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে নিশাত তাসনীমের নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এমএসএম / এমএসএম
এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি
দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা
মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের
মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা
বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান
পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা
তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ
শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী
গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি