ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

চট্টগ্রামে গৃহবধূ হত্যা মামলার আসামী আটকে গড়িমসি


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৮-২-২০২৬ দুপুর ১:৩৪

 চট্টগ্রামে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার আসামী আটকে রহস্যজনক গড়িমসির অভিযোগ ওঠেছে সদরঘাট থানার পুলিশের বিরুদ্ধে। থানায় দায়ের হওয়া ওই মামলার ৪ মাসে একজন আসামী আটক হলেও বাকীরা রয়েছে অধরা। ফলে মেয়ে হত্যার সঠিক বিচার পাবে কি না তা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে ভিকটিমের পরিবারের।  ন্যায় বিচার প্রাপ্তির আশায় মানুষের দ্বারেদ্বারে ঘুরছেন ভিকটিম রাইসার (২৩) অসহায় পিতা আবদুল মান্নান।  
জানা যায়, যৌতুকের অব্যাহত দাবীতে নির্যাতনের শিকার হয়ে গতবছরের নভেম্বরে মারা যান গৃহবধূ রাইসা। হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী শ্বশুর শাশুড়ী ও জা’কে আসামী করে তখনি থানায় মামলা করা হয়েছিল। মামলার প্রায় ৪ মাস অতিক্রান্ত হতে চললেও স্বামী ছাড়া বাকী আসামীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। স্থানীয়দের দাবী থানা পুলিশ তদন্তে গাফিলতি বা অবহেলা করছে। অপরাপর আসামীরা নগরীর হিলভিউ এলাকায় অবস্থান করছে মর্মে তথ্য পেলেও রহস্যজনক কারণে থানা পুলিশ নীরাবতা পালন করছে বলে অভিযোগ উঠেছে।
 স্থানীয় সূত্র জানায় গত বছরের ১৬ জুন সদরঘাট থানাধীন মাঝিরঘাট রোডের গাজি ডিপো লেইনের স্থায়ী বাসিন্দা আবদুল মান্নানের  মেয়ে তাহিনা মান্নান ওরফে রাইসা’র (২৩) সাথে একই এলাকার সাউথইস্ট স্কুলের প্রিন্সিপাল নুর আহমদ ভবন নিবাসী আয়াজ বাহাদুরের ছেলে নুর সালেকিন তওসিফ’র (২৫) বিয়ে সম্পন্ন হয়। অত্যন্ত ধুমধামের সাথে প্রচুর উপঢৌকন দিয়ে মেয়েকে পাত্রস্থ করেছিলেন কন্যাদায়গ্রস্ত পিতা আবদুল মান্নান। পছন্দের পাত্রের সাথে নিজ কন্যার বিয়ে হলেও মেয়ের খুশির জন্য প্রচুর মানুষের আপ্যায়নসহ উপহার সামগ্রী প্রদানে কোনো কার্পণ্য করেননি চাকুরিজীবি মান্নান। শুরুরদিকে সব ঠিকঠাক চললেও পরে স্বামী, শাশুড়ী দিলু আরা  ও জা রোমানা অতিরিক্ত যৌতুক (স্বামীর ব্যবসার জন্য টাকা) চেয়ে নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন করতো। এর ধারাবাহিকতায়  বিয়ের মাত্র ৪ মাস কুড়ি দিনের  মাথায় একই বছরের ৫ নভেম্বর শ্বশুর বাড়িতে রহস্যজনক ভাবে মারা যান তরুণী রাইসা। প্রাথমিকভাবে  ঘটনাটিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলে প্রচার করে শ্বশুর পক্ষের লোকজন। তবে পরিপার্শ্বিক অবস্থা সুরতহাল ইত্যাদি বিষয় পর্যালোচনায়  নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে দাবী করেন। এ ব্যপারে নিহতের পিতা আবদুল মান্নান  সদরঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। [ মামলা নং (৪) তারিখ ৬/১১/২৫ দণ্ডবিধির ৩০২/৩৪ এবং পেনাল কোডের ১৮৬০ ধারা]  এতে রাইসার স্বামী নুর সালেকিন তওসিফকে ১ নম্বর আসামী করা হয়। ২ নম্বর আসামী শাশুড়ি দিলু আরা বেগম ৩ নম্বর আসামী শ্বশুর আয়াজ বাহাদূর এবং ৪ নম্বর আসামী হলেন জা রোমানা আক্তার। ঘটনার পরপর স্বামী গ্রেফতার হলে অপরাপর আসামীগণ পালিয়ে যান। এরপর থেকে তারা রহস্যজনকভাবে এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। অবশ্য স্থানীয়দের অভিযোগ প্রভাবশালী মহলের চাপ ও অনৈতিক সুবিধা নিয়ে পুলিশ আসামী ধরায় টালবাহানা করছে। যার কারণে মামলারও কোনো আশাব্যঞ্জক অগ্রগতি হচ্ছে না। এমনকি পুলিশ সন্দেহভাজন হত্যাকারী ধৃত স্বামী তওসিফকে রিমান্ড নেয়ারও প্রয়োজন মনে করেনি। সদরঘাট থানা পুলিশের নিস্ক্রিয়তায় চাঞ্চল্যকর হত্যা মামলাটি ধামাচাপা পড়ার আশংকা দেখা দিয়েছে।
মেয়ের হত্যাকাণ্ড সম্পর্কে বাদী আবদুল মান্নান বলেন, বড় আশা নিয়ে মেয়েকে বিয়ে দিয়েছিলাম। কিন্তু তারা সবাই মিলে আমার মেয়েকে খুন করে সিলিং ফ্যানের  সাথে ঝুলিয়ে রেখে এটাকে আত্মহত্যার প্রচারণা চালায়। তিনি আরো বলেন আসামীরা নিরাপরাধ হলে এভাবে পালিয়ে যেতেন না। তিনি আরো বলেন আমার মেয়ে আগের রাত আনুমানিক ৮টার সময় আমাদের বাসা থেকে ওদের বাসায় যায়। পরেরদিন দুপুর ২ টা নাগাদ ছেলের বাবা আয়াজ বাহাদুর  ফোন করে জানান আমার মেয়ে রাইসা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এটি শুনে তৎক্ষনাৎ আমরা বাসায় গিয়ে আমার মেয়েকে ওদের বাসায় দেখতে পাইনি। পরক্ষণে আবার জানানো হয় রাইসাকে  চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে। মান্নান আরো বলেন মেডিকেল  গিয়ে দেখতে পায় একটি স্ট্রেচারে  আমার মেয়ে রাইসার মৃতদেহ পড়ে আছে। তিনি ক্ষুব্ধ কন্ঠ বলেন, আমার মেয়ে যে গলায় ফাঁস দিয়েছে তার কোন আলামত তারা আমাদের দেখাতে পারেনি। আবদুল মান্নান আরো বলেন, বর্তমান  কারান্তরীণ স্বামী প্রাথমিকভাবে জানিয়েছে, আমার মেয়েকে সে আগের দিন অনেক মারধর করে। সে মাদকাসক্ত ও পরকীয়া প্রেমে জড়িত। 
এব্যপারে জানতে চাইলে সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ মাহফুজ হাসান সিদ্দিকী বলেন, আসামী আটকে আমাদের কোন অবহেলা বা গড়িমসি নেই, অপরাধীকে আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। 

এমএসএম / এমএসএম

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু