ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগে যুবদল নেতা বহিষ্কার


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-২-২০২৬ দুপুর ১:৪২

নাটোরের গুরুদাসপুরে হাটের ইজারাদারের কাছ থেকে যুবদল নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। গতকাল রাতেই প্রেস বিজ্ঞপ্তিতে ওই বহিস্কারাদেশ ঘোষণা করেন নাটোর জেলা যুবদল। প্রেস বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন জেলা যুবদল। এবিষয়ে যুবদল নেতা রাজার বিরুদ্ধে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী হাট ইজারাদার ওবায়দুল ইসলাম তপু।
অভিযুক্ত রাকিবুর রহমান রাজা গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। ইজারাদার ওবায়দুল ইসলাম তপু  উপজেলা মৎসজীবি দলের সাবেক সহ সভাপতি। তারা দুজনেই হাট-বাজার ইজারায় উন্মুক্ত দরপত্রে অংশ নিয়েছিলেন। এ ঘটনায় ‘ইজারাদারের কাছে যুবদল নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি’সহ বিভিন্ন সংবাদমাধ্যমে বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি জেলা যুবদলের নজরে এলে রাজাকে দল থেকে বহিস্কার করা হয়।  
উল্লেখ্য- গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে হাট ইজারা শেষে পরিষদ চত্বরে প্রকাশ্যে গুরুদাসপুর থানার ওসির সামনে হাট ইজাদার তপুর নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকির ঘটনা ঘটে। শুক্রবার চাঁদা দাবি ও হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। দেখা যায় উপজেলা পরিষদ চত্বরে যুবদল নেতা রাকিবুর রহমান রাজা গালমন্দ করতে করতে ইজারাদার ওবায়দুল ইসলাম তপুর দিকে তেড়ে এসে ৫ লাখ টাকা দাবি করেন। এক পর্যায়ে রাকিবুর রহমান রাজা হাত উঁচিয়ে তপুর দিকে তেড়ে এসে টাকা না দিলে তাঁকে (তপু) হাত-পা ভেঙে মাটিতে শুইয়ে ফেলবেন বলে হুংকার দেন এবং গালাগাল করতে থাকেন। এসময় ওসি শফিকুজ্জামান সবাইকে শান্ত করে সবাইকে ঘটনাস্থণ থেকে সড়িয়ে দেন।
ওই বহিস্কারাদেশে বলা হয়- ‘নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুর রহমান রাজাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হলো। বহিস্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে, তার বিরুদ্ধে  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। এদিকে জেলা যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হচ্ছে কেউ যেন বহিষ্কৃতদের সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক বজায় না রাখার জন্য বলা হয়।’
এ বিষয়ে জানতে চাইলে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবদল নেতা রাকিবুর রহমান রাজার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওবায়দুল ইসলাম তপু। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির