ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শ্রীনগরে প্রাইভেটকার দুর্ঘটনায় আহত ৩


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি photo শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-২-২০২৬ দুপুর ১:৪৫

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুরে প্রাইভেটকার দুর্ঘটনায় দুই নারীসহ ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন প্রাইভেটকারটির চালক ময়মনসিংহের মজনু (৩৫), যাত্রী চাঁদপুরের সুমাইয়া (২৪) ও ঢাকার লিচুবাগান এলাকার মনিরুল  ইসলামের কন্যা ইজমা (২৪)। 
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে সমষপুর যাত্রী ছাউনীর সামনে হাইওয়ের ঢাকামুখী লেনে এদুর্ঘটনার ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ২৫১০৮০) দ্রুতগতিতে এসে সামনে থাকা আরেকটি অজ্ঞাত গাড়িকে সজোরে ধাক্কা দিলে প্রাইভেটকারের চালকসহ ৩ জন আহত হন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা থেকে তারা রাতে মাওয়া ঘাট এলাকায় ঘুরতে আসেন। পরে মাওয়ায় সাহরী খেয়ে ঢাকায় ফিরার সময় সমষপুরে সড়ত দুর্ঘটনার শিকার হন তারা। 
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক  আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।  

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়