ঢাকা জেলা ডিবি কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে ১ টি প্রাইভেট কার ও ৩ জন ডাকাত দলের সদস্য গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) , এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ০১/০৩/২০২৬ খ্রি. তারিখ রাত ০১:৩০ ঘটিকায় ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হইতে ডাকাত দলের সদস্য ১। মোঃ আব্দুল করিম ওরফে আব্দুল করিম মুন্সি (৫০), পিতা-মৃত আফতাব উদ্দিন ওরফে আকতার উদ্দিন মুন্সি, মাতা-মৃত আছিয়া বেগম, সাং-সোনাহার, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর, এ/পি সাং-ঢুলিভিটা (কালামের বাড়ির ভাড়াটিয়া), থানা-ধামরাই, জেলা-ঢাকা, ২। মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা-মৃত মোজাফ্ফর, মাতা-মোছাঃ হাজেরা বেগম, সাং-মানোরা, থানা-মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-ঢুলিভিটা (আজিজের ভাংগারির দোকানের পাশে), থানা-ধামরাই, জেলা-ঢাকা, ৩। মোঃ মহসিন ওরফে সুন্দর আলী (৪৫), পিতা-মোঃ আঃ কাদের, মাতা-মৃত জরিনা খাতুন, সাং-কুস্তাসদর, থানা-ঘিওর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-বড় চন্দ্রাইল মাদ্রাসা রোড হাজী বাড়ির পাশে, থানা-ধামরাই, জেলা-ঢাকাদেরকে গ্রেফতার করেন। উক্ত ধৃত ডাকাতদের হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত (১) একটি পুরাতন গোল্ডেন কালারের প্রাইভেট কার, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১২-৯৪৫৪, চেসিস নং-EE107-0032238, যাহার ইঞ্জিন নং-06622694E, মূল্য অনুমান ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, (২) ০১ (এক) টি কালো প্লাষ্টিকের হাতলযুক্ত লাল ও সিলভার কালারের ধারালো কাটার, যাহার বডিতে খোদাইকৃত লেখা আছে ২৪ ইঞ্চি, (৩) ০১ (এক) টি কাঠের বাট সংযুক্ত ধারালো চাকু, যাহা লম্বা ১৬ ইঞ্চি, (৪) ০১ (এক) টি ষ্টীলের সেলাই রেঞ্জ, যাহা লম্বা ১২ ইঞ্চি, (৫) ০১ (এক) টি লোহার হাতুরি, যাহা কাঠের বাট সংযুক্ত, লম্বা ১২ ইঞ্চি, (৬) ০১ (এক) টি লোহার পাইপ, যাহা কালো টেপ দ্বারা মোড়ানো, লম্বা ২৬ ইঞ্চিসহ উদ্ধার করেন। ধৃত ডাকাতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই/চুরি/ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। পিসিপিআর পর্যালোচনা করলে দেখা যায়, ধৃত ১ নং আসামীর বিরুদ্ধে ১৬ টি, ২ নং আসামীর বিরুদ্ধে ৬ টি, ৩ নং আসামীর বিরুদ্ধে ২ টি চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে।
উক্ত আসামীদের বিরুদ্ধে ধামরাই থানার মামলার নং-০৫, তারিখ-০১/০৩/২০২৬ খ্রিঃ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরমান / আরমান
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ
পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান
Link Copied