ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি লিয়াকত, সম্পাদক রহিম


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১-৩-২০২৬ দুপুর ২:৯

নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সভায় ২০২৬-২০২৭ সালের জন্য দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। এতে বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি লিয়াকত আলী খান সভাপতি এবং এস.এ টিভির নোয়াখালী প্রতিনিধি আবদুর রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

নব-গঠিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, সহ-সভাপতি জিটিভির নোয়াখালী প্রতিনিধি বিকাশ চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নাগরিক টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল ও একুশে টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আরেফিন শাকিল, সাংগঠনিক সম্পাদক মাই টিভির নোয়াখালী প্রতিনিধি ইউনূস শিকদার বাহার, কোষাধ্যক্ষ চ্যানেল এস’র নোয়াখালী প্রতিনিধি শাহাদাত বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক স্টার নিউজের নোয়াখালী প্রতিনিধি গোলাম কিবরিয়া রাহাত, দপ্তর সম্পাদক গ্লোবাল টিভির স্টাফ রিপোর্টার আবু রায়হান সরকার, কার্যনির্বাহী সদস্য এখন টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি নাসিম শুভ, মোহনা টেলিভিশনের প্রতিনিধি ফিরোজ উদ্দিন ও এশিয়ান টিভির নোয়াখালী প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সোহেল।

ইফতার মাহফিলের পূর্বে জেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ, প্রয়াত সাংবাদিক এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

আরমান / আরমান

অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত