ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

অবৈধ মাদকে সয়লাব বাগেরহাট আর এই মাদক দ্রব্য নিয়ে মোল্লাহাট উপজেলায়  প্রকাশ্য সড়কে সংঘর্ষ,  নারীসহ ১০ জন আহত 


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১-৩-২০২৬ দুপুর ২:৩৯

সরকার আছে,আইন- প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগ আছে। এরপরও বাগেরহাটের সবত্র অপরাধ কর্মকান্ডের মুল অবৈধ মাদক দ্রব্য বেচা-কেনা এবং সেবন অব্যাহত রয়েছে।

অভিভাবকরাও রয়েছে আতংকে। আর এই অবৈধ মাদক দ্রব্য নিয়ে জেলার মোল্লাহাটে শনিবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।  মোল্লাহাট উপজেলার উত্তরকুলিয়া গ্রামের মিজান চেয়ারম্যানের বাড়ির সামনের রাস্তায় আধাঘন্টা ধরে সংঘর্ষে নারীসহ উভয় পক্ষে ১০ জন  কমবেশী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এ ভর্তি করা হয়েছে।

গুরুতর অবস্থার কারণে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রর্ত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি কুলিয়া গ্রামের দুইজন মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়ে কারাগারে যান। তাদের সন্দেহ একই গ্রামের অপর মাদক বিক্রেতা তাদের ধরিয়ে দিয়েছেন। জামিনে মুক্ত হয়ে তারা এলাকায় ফিরে এসে অভিযুক্ত ব্যক্তিকে না পেয়ে তার বড় ভাইকে মারধর করেন। আহত ব্যক্তি চিকিৎসা নিয়ে শনিবার বাড়ি ফেরেন। তাকে দেখতে স্বজন ও সমর্থকরা জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

কথাকাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেদায়েত উল্লাহ মোল্লা (৪৭), তার ভাই এনায়েত উল্লাহ (৪২), বোন গোলেনুর বেগম (৫৫), শাহ আলম (২৮) ও সেফায়েত (৬৫)-এর নাম জানা গেছে। অপর আহতদের নাম জানা যায়নি।  থানায় অভিযোগ না হওয়ায় পুলিশও সকল আহতদের নাম-পরিচয়  জানাতে পারে নাই। এদিকে  হাসপাতালে চিকিৎসাধিন আহত হেদায়েত উল্লাহ অভিযোগ করেন, তিনি এলাকায় মাদকবিরোধী উদ্যোগ নেওয়ায় প্রতিপক্ষরা ক্ষুব্ধ হয়ে তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্থি দাবি করেছেন।

এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক জানান,  শনিবার বিকেলে  এ সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

আরমান / আরমান

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’