ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জলাতঙ্কের ভ্যাকসিন, ভোগান্তিতে রোগীরা


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১-৩-২০২৬ দুপুর ২:৪৮
নেত্রকোনার মোহনগঞ্জে জলাতঙ্ক রোগের র‍্যাবিক্স-ভিসি (Rabix-VC)  ভ্যাকসিন তীব্র সংকট চলছে। বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীরা ভ্যাকসিন নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন। নির্ধারিত সময়েও অনেকেই টিকার ডোজ সম্পন্ন করতে পারছেন না। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। এদিকে, হাসপাতাল কতৃপক্ষ বলছে দ্রুতই সরবরাহ স্বাভাবিক হবে।
 
২০২৩ সালে ৫০ শয্যার এই হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা হলেও স্থানীয়রা প্রত্যাশিত সেবা পাচ্ছে না। পার্শ্ববর্তী উপজেলাসহ প্রায় ৮ থেকে ১০ লাখ মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসাস্থল মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওরঅঞ্চল থেকে এখানে চিকিৎসা নিতে আসেন রোগীরা। বিভিন্ন রোগের পাশাপাশি নিয়মিত চিকিৎসা নিতে আসেন কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীরাও। প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ ডোজ জলাতঙ্কের ভ্যাকসিনের প্রয়োজন হয়। 
 
মোহনগঞ্জ পৌর শহরের বাসিন্দা মো. ফারুক মিয়া (৫০) তাঁর ৪০ বছর বয়সী স্ত্রী শাফিয়া আক্তারকে নিয়ে কয়েক দিন ধরে বিভিন্ন ফার্মেসিতে ঘুরছেন। বাড়ির উঠানে কাপড় শুকাতে গিয়ে কুকুরের কামড় খাওয়ার পর চিকিৎসকের পরামর্শে শাফিয়া আক্তারকে জলাতঙ্ক ভ্যাকসিন তিনটি ডোজ দেওয়া হয়। এখন চতুর্থ ডোজের সময় ঘনিয়ে এলেও বাজারে টিকা পাওয়া যাচ্ছে না।
 
মো. ফারুক মিয়া বলেন, ‘মোট পাঁচটি ডোজ দিতে হবে। তিনটি দিয়েছি। এখন চার নম্বর ডোজের সময়। কিন্তু উপজেলার বড় বড় ফার্মেসিতেও ভ্যাকসিন নেই। সবাই বলছে সরবরাহ নেই।’
 
আরেক ভুক্তভোগী আবুল কালাম বলেন, কুকুর তাঁকে কামড় দিয়েছিল। তিনি প্রথম ডোজ সংগ্রহ করতে পারেননি। পরে এক আত্মীয়ের মাধ্যমে ময়মনসিংহ  থেকে সংগ্রহ করেন। এখন দ্বিতীয় ডোজের জন্য কয়েক দিন ধরে ঘুরছেন, কিন্তু পাচ্ছেন না।
 
মোহনগঞ্জ ফার্মেসি ব্যবসায়ীরা বলছেন, এক বছর আগে মাসে ২০০ থেকে ৩০০ ভায়াল টিকার চাহিদা ছিল। এখন তা বেড়ে এক থেকে দুই হাজারে দাঁড়িয়েছে। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম। অনেক ক্ষেত্রে ৫০ ভায়ালের চাহিদা দিলে ৮ থেকে ১০ ভায়াল পাওয়া যাচ্ছে। উৎপাদনকারী কোম্পানিগুলো চাহিদা পূরণ করতে পারছে না।
 
মোহনগঞ্জ সেবা ফার্মেসির মালিক জুটন পাল বলেন, বিড়াল বা কুকুরের কামড়ে আক্রান্ত একজনের জন্য পাঁচ ভায়াল টিকা লাগে। খরচ পড়ে প্রায় আড়াই হাজার টাকা। প্রয়োজনের সময় টিকা না পেলে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ে। বর্তমানে টিকা পাওয়া যাচ্ছে না।
 
মিলন মেডিকেল হল স্বত্বাধিকারী রবীন্দ্র চক্রবর্ত্তী বলেন, তাঁর ফার্মেসিতে সপ্তাহে অন্তত ১০০ ভায়াল চাহিদা থাকে। এ সপ্তাহে তিনি মাত্র ১০ ভায়াল সংগ্রহ করতে পেরেছেন। দুই দিনেই তা শেষ হয়ে গেছে।
 
দেশে জলাতঙ্কের ভ্যাকসিন উৎপাদন করে দুটি প্রতিষ্ঠান-ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও পপুলার ফার্মাসিউটিক্যালস। ইনসেপ্টার মোহনগঞ্জ অঞ্চলের পলাশ রহমান বলেন, ‘চাহিদার তুলনায় আমরা খুব কম ভ্যাকসিন পাচ্ছি। সরকার বিভিন্ন হাসপাতাল উল্লেখযোগ্য পরিমাণ ভ্যাকসিন নিয়েছে। ফলে স্থানীয় বাজারে ঘাটতি তৈরি হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করছি।’
 
স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, ক্রমেই ঘরে ঘরে কুকুর ও বিড়াল পালনের প্রবণতা বেড়েছে। পাশাপাশি পথের কুকুরের সংখ্যাও বেড়েছে। এ জন্য কামড় বা আঁচড়ের ঘটনা বাড়ছে এবং ভ্যাকসিন চাহিদা তৈরি হচ্ছে।
 
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার অলক কান্তি তালুকদার বলেন, জলাতঙ্কের একমাত্র কার্যকর প্রতিরোধ হলো সময়মতো ভ্যাকসিন নেওয়া। কিন্তু বাজারে সংকট থাকায় অনেকেই নির্ধারিত ডোজ সম্পন্ন করতে পারছেন না। তাঁরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনুল ইসলাম বলেন, জলাতঙ্ক ভ্যাকসিন জেলা সদর হাসপাতাল ও সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে বিনা মূল্যে দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের ব্যবস্থা চালু নেই। হাসপাতালে ইমার্জেন্সি ,আউটডোর ও ইনডোরে রোগীর সংখ্যা পর্যাপ্ত বেড়ে যাওযায় পূর্বের বরাদ্দ, সে বরাদ্দ সংকুলান। ১০০ শয্যা বেড হওয়ায় পূর্বের ৫০ বেডের বরাদ্দ দিয়ে এখন পর্যন্ত চলছে। সে বরাদ্দ দিয়ে হাসপাতাল চালানো সম্ভব হচ্ছে না। তিনি বলেন, বর্তমানে ভ্যাকসিন বাজারে সংকট থাকায় সরকারি হাসপাতালে চাপ বেড়েছে। এ সংকটের দ্রুত সমাধান হবে।

আরমান / আরমান

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার