রায়গঞ্জে রাজপথের আন্দোলন থেকে জনসেবার স্বপ্ন রিপন সরকারের এগিয়ে চলা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার অন্তর্গত ঘুড়কা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন তরুণ শক্তি হিসেবে এগিয়ে এসেছেন মোঃ মাহবুবুল আলম রিপন সরকার।
পরিবারের সক্রিয় রাজনীতি ও নিপীড়নের মধ্যে বেড়ে ওঠা রিপন ছোটবেলা থেকেই রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন। স্কুলজীবন থেকেই রাজনীতিতে হাতেখড়ি। ঘুড়কা ইউনিয়নের সাবেক সফল সাধারণ সম্পাদক পিতা মোঃ আব্দুল মান্নান সরকারের রাজনৈতিক উত্তরাধিকার ও পরিবারের সংগ্রাম তাকে দৃঢ় নেতৃত্বে পরিণত করেছে।
ছাত্ররাজনীতি থেকে শুরু করে থানা ও মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা রিপন ২০১৮ সালের নির্বাচনে দলীয় সক্রিয়তা ও প্রচারণার কারণে মামলা মোকাবিলা করেছেন। ২০২৪ সালের গণআন্দোলনে সরাসরি রাজপথে নেতৃত্ব দিয়ে তিনি সাধারণ মানুষের মনে সাহসী তরুণ হিসেবে জায়গা করে নিয়েছেন।
আওয়ামী লীগ শাসনামলে তিনি নির্যাতনের শিকার হয়েছেন এবং জেলও খেটেছেন, তবু কখনো হাল ছাড়েননি। সাধারণ মানুষ এই ধরনের দৃঢ় ও সাহসী নেতৃত্ব তরুণ প্রজন্মের মধ্যে প্রত্যাশা করেন। মোঃ মাহবুবুল আলম রিপন সরকার ঘুড়কা ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা এবং সক্রিয় জনসেবার জন্য নির্বাচনী মাঠে নেমেছেন।
রিপন সরকার বলেন, “ঘুড়কা ইউনিয়নের মানুষ সৎ, সাহসী ও সক্রিয় নেতৃত্ব প্রত্যাশা করেন। আমি নির্বাচিত হলে সবার জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, রাস্তাঘাট উন্নত করা এবং স্থানীয় যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কাজ করব। আমার লক্ষ্য হলো ইউনিয়নকে শান্তি, স্বচ্ছতা ও উন্নয়নের পথে এগিয়ে নেওয়া।”
স্থানীয়রা মনে করছেন, তার সাহসী নেতৃত্ব ও রাজনৈতিক অভিজ্ঞতা ঘুড়কা ইউনিয়নকে উন্নয়ন ও স্বচ্ছতার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ ভোটাররা তাকে তাদের কণ্ঠস্বর ও নতুন নেতৃত্ব হিসেবে দেখছেন।
আরমান / আরমান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার