ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম আদালতে হামলা

জঙ্গি বোমা মিজানের ফাঁসির আদেশ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩-১০-২০২১ বিকাল ৫:৩৫
চট্টগ্রাম আদালতের পুলিশ চেকপোস্টে বোমা হামলার মামলায় জেএমবির জঙ্গি বোমা মিজানকে মৃত্যুদ- ও জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। এর মধ্যে মিজান পলাতক, জাবেদ ইকবাল কারাগারে আছেন। রায় ঘোষণার সময় জাবেদকে কারাগার থেকে আদালতে আনা হয়।
গতকাল রোববার বেলা সাড়ে এগারটায় চট্টগ্রাম সন্ত্রাস দমন ট্্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালত এ রায় দেন। এর আগে গত ২১ সেপ্টেম্বর চাঞ্চল্যকর এ মামলায় যুক্তিতর্ক শেষ করে রাষ্ট্রপক্ষ। সেদিনই রায় ঘোষণার জন্য ৩ অক্টোবর দিন ধার্য করা হয়।
রাষ্ট্্রপক্ষের পিপি মনোরঞ্জন দাশ জানান, আমরা আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছি। আদালত সর্বোচ্চ সাজা দিয়েছে। এটি জঘন্যতম হত্যাকা-।
আসামিপক্ষের আইনজীবী মো. ইউনুস বলেন, রায়ে আমরা সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল করবো।
  ২০০৫ সালে ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালতে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলা করে উগ্রপন্থি দল জেএমবি। ১৬ বছর পর এ মামলার রায় ঘোষণা করলেন আদালত। জেএমবির এই হামলায় সেদিন ২৫ জন আহত হয়েছিল। বোমার বিস্ফোরণে আহত অনেকের হাত, কারও পা কেটে ফেলতে হয়েছে। হামলার পর ঘটনাস্থলে মারা যান পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও বিচারপ্রার্থী মো. শাহাবুদ্দীন। আহত হন কনস্টেবল আবু রায়হান, সামসুল কবির, রফিকুল ইসলাম, আবদুল মজিদসহ ১০ জন।
জানা যায়, গুরুত্বপূর্ণ এ মামলায় গত ৯ মার্চ সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় ৩২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। ২০১৬ সালের ১৮ মে জাবেদ ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। অন্য একটি মামলায় আবদুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই ও আতাউর রহমান নামের তিন আসামির ফাঁসির আদেশ হওয়ায় তাদের এ মামলা থেকে বাদ দেওয়া হয়। অপর দুই আসামির মধ্যে মোহাম্মদ প্রকাশ আমান প্রকাশ জাবেদ ইকবাল চট্টগ্রাম কারাগারে। অপরজন জাহিদুল ইসলাম প্রকাশ বোমারু মিজান এখনো পলাতক।
২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ আদালতে নেওয়ার পথে ত্রিশাল এলাকায় প্রিজন ভ্যানে গুলি ও বোমা ছুড়ে তিন উগ্রপন্থিকে ছিনিয়ে নেওয়া হয়। ওই তিনজনের একজন জাহিদুল ইসলাম প্রকাশ বোমারু মিজান। 

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন