সরকারি চাকরি ছেড়ে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কামরুল হুদা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৬নং বুড়িশ্বর ইউনিয়নের চেয়ারম্যান পদে তফসিল ঘোষণার পরদিন সরকারি চাকরি ছেড়ে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন আশুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হুদা।
জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর বুধবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার একদিন পর সরকারি চাকরি থেকে অব্যাহতি নিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রধান শিক্ষক মো. কামরুল হুদা।
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. কামরুল হুদার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন, তফসিল ঘোষণার পরদিন ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার আমি লিখিতভাবে চাকরি থেকে অব্যাহতি নিয়েছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে কামরুল হুদার অব্যাহতিপত্র অফিস গ্রহণ করেছে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমি অব্যাহতিপত্রটি জেলা অফিসে পাঠিয়েছি। কিন্তু জেলা অফিস গ্রহণ করেছে কি-না জানি না।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করে যোগাযোগের চেষ্ঠা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা নির্বাচন কর্মকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে তফসিল ঘোষণার পর সরকারি চাকরি থেকে অব্যাহতি নিয়ে নির্বাচন করার বিধান রয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, না। নির্বাচন করা যাবে না। তবে নতুন পরিপত্র এখনো তাদের হাতে আসেনি বলে জানান নাসিরনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইনটি আমার জানা নেই, দেখতে হবে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন