ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দুঃসময়ের কর্মীদের বিরুদ্ধে যারা মামলা দেয় তারা আওয়ামী লীগ হতে পারে না : বদিউল আলম


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩-১০-২০২১ বিকাল ৫:৪৩

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, দলীয় নেতাকর্মীকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ কোণঠাসা করে রাখার কারণে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের এমপির পায়ের তলায় মাটি পর্যন্ত চলে গেছে। অবহেলিত নেতাকর্মীদের সুসংগঠিত করতে আমি কাজ করে যাচ্ছি। দলের নেতাকর্মীদের অহেতুক মামলা দিয়ে আর হয়রানি করবেন না। আমার কোনো কর্মী যদি অপরাধ করে থাকেন অবশ্যই পুলিশ আইনগত ব্যবস্থা নিলে আমার আপত্তি নেই৷ আওয়ামী পরিবারের আর কেউ যেন মিথ্যা মামলার শিকার না হয় সেজন্য পুলিশের প্রতি অনুরোধ জানাচ্ছি। নতুন করে মামলা দিয়ে হয়রানি করা হলে পরিণতি ভয়াবহ হবে৷ দুঃসময়ের কর্মীরা পটিয়াতে প্রতিবাদ জানাতে জেগে উঠেছে। গত শনিবার রাতে চট্টগ্রামের পটিয়ায় শ্রমজীবী মানুষের সঙ্গে পটিয়া উপজেলা আওয়ামী লীগের মতবিনিময়কালে প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগ নেতা মুহাম্মদ বদিউল আলম এসব কথা বলেন। 

কারা নির্যাতিত উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ডি এম জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একেএম আবদুল মতিন। বিশেষ অতিথি ছিলেন- ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, সাবেক কাউন্সিলর আবদুল খালেক, শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি জামশেদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা আরমান মাহমুদ, লিটন বড়ুয়া, ফজল আহম্মদ দৌলতী, কাজী আল মামুন, রনি বড়ুয়া, সুজন বড়ুয়া, যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েল, মোঃ নজরুল, মোঃ আজম, সাইফুল ইসলাম জুয়েল, শ্রমিক লীগ নেতা মফিজুর রহমান, আক্তার হোসেন, হারুনুর রশীদ, সাইফুদ্দীন ভোলা, মোহাম্মদ হাসান, আবদুস ছবুর, জসিম উদ্দিন, এম. এ হাসান, দিহান চৌধুরী, মোঃ আনিছ, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, আদনান রুবেল, মোঃ সোহেল, মফিজ, বাদশা মিয়া প্রম‍ুখ।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন