ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খুলনায় বিএসটিআইয়ের অভিযান; ৬০ হাজার টাকা জরিমানা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩-৩-২০২৬ দুপুর ৩:১৯

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভোক্তারা যাতে গুণগতমানসম্পন্ন পণ্য ক্রয় করতে পারেন, সে লক্ষ্যে খুলনা মহানগরীতে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় অফিস, খুলনা ও জেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ মার্চ) পরিচালিত এ অভিযানে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে কেডিএ নিউমার্কেট এলাকায় অবস্থিত ‘ডে-সেভেন ইউনিক সুপার শপ’-এ টয়লেট সোপ, শ্যাম্পু, ফেস ওয়াশ, নেইল পলিশ ও লিপস্টিকসহ বিভিন্ন পণ্যে বিএসটিআইয়ের ছাড়পত্র ব্যতীত অবৈধভাবে গুণগত মানচিহ্ন ব্যবহার করে বিক্রয় ও বিতরণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮” এর ১৫ ও ২৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে খালিশপুরের জোড়াগেট এলাকায় ‘নুরজাহান ফুড প্রোডাক্টস’-এ অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করে এবং পণ্যের মোড়কে মিথ্যা তথ্য প্রদানপূর্বক লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে একই আইনের ৩০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআই খুলনার সহকারী পরিচালক (সিএম) মোঃ মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান রানা, পরিদর্শক (মেট্রোলজি) মোঃ আলী হাসান ও মোঃ বায়েজিদ বোস্তামি উপস্থিত ছিলেন। ফিল্ড অফিসার (সিএম) মোঃ তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

বিএসটিআই খুলনার সহকারী পরিচালক (সিএম) মোঃ মনির হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’