ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মানবপাচার প্রতিরোধ ও দমন আইন সংশোধনের দাবিতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১০-২০২১ বিকাল ৫:৪৭

মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ সংশোধনের দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ অক্টোবর) মানবপাচার মামলায় ভুক্তভোগী ও সাধারণ রিত্রুটিং এজেন্সির মালিকবৃন্দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জনশক্তি সেক্টর ও দেশের স্বার্থে, বৈধভাবে কর্মী প্রেরণ করার পরে অর্থাৎ বিএমইটি ক্লিয়ারেন্স পেয়ে যদি কোনো কর্মী বিদেশ গমন করেন সেটি যেন মানবপাচার আইনের বহির্ভূত থাকে। এই ধারাটি সংযোজনপূর্বক মানবপাচার আইনটি জাতীয় সংসদে সংশোধন করার জন্য বিল উথাপন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনটি সংশোধন না হওয়া পর্যন্ত মানবপাচার আইনে রিত্রুটিং এজেন্সি মালিকবৃন্দকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

বক্তারা আরো বলেন, বৈধভাবে সরকারের যথাযথ বিধিবিধান প্রতিপালন সহ বিএমইটি প্রদত্ত স্মার্ট কার্ড গ্রহন করে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুব্যবস্থা করা স্বত্বেও মানব পাচার আইনে জামিন অযোগ্য ধারায় আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী রিত্রুটিং এজেন্সি সমূহের বিরুদ্ধে মামলা গ্রহণ করে থাকে। এই কারণে অসংখ্য রিত্রুটিং এজেন্সি মালিকবৃন্দ ধারাবাহিকভাবে জেল জুলুম হয়রানির স্বীকার হচ্ছেন। প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন তথা অসংখ্য রিত্রুটিং এজেন্সির মালিকবৃন্দ মানব পাচার আইনে হয়রানি হওয়ার কারণে কর্মী প্রেরণে নিরুৎসাহিত হচ্ছেন। ফলে কর্মী প্রেরণে সরকারের লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্থ হচ্ছে বলে জানান বক্তারা।

এ সময় বক্তারা দাবি করে বলেন, বৈধভাবে বিএমইটি প্রদত্ত স্মার্ট কার্ড গ্রহণ করে কর্মী প্রেরণে কোনো অবস্থায়ই মানবপাচার নয়। রিত্রুটিং এজেন্সিগণ কর্তৃক বৈধভাবে (স্মার্ট কার্ড প্রাপ্ত কর্মী) প্রেরিত, কর্মীদের রিত্রুটিং এজেন্সির বিরুদ্ধে আনীত যেকোন অভিযোগ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন -২০১২ এর আওতা বহির্ভূত থাকবে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- রাজধানী ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী এম টিপু সুলতান, জান্নাত ওভারসীজ এর স্বত্বাধিকারী লিমা বেগম, গোলাম রাব্বী ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী আক্তার হোসেন, ফাতেমা ওভারসীজ এর স্বত্বাধিকারী কবির হোসেন, অপরাজিতা ওভারসীজ এর স্বত্বাধিকারী আরিফুর রহমান সহ সারা বাংলাদেশ থেকে আগত রিত্রুটিং এজেন্সির মালিকবৃন্দ।

এমএসএম / জামান

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক