পাবনায় আদালত চত্বরে পকেটমার, সামারি ট্রায়ালে ৬ মাসের কারাদন্ড
পাবনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এক পকেটমার ধরা পড়েছে। পরে পকেটমার ইমরান হোসেনকে সামারি ট্রায়ালের মাধ্যমে ৬ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
পাবনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান এ কারাদন্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সোমবার আদালত চলাকালে লিফটের সামনে ভিড়ের মধ্যে সে একজনের পকেট থেকে মানিব্যাগ চুরি করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে আটক করা হয় এবং ভুক্তভোগীর লিখিত নালিশের ভিত্তিতে তাৎক্ষণিক সামারি ট্রায়াল করা হয়।
অভিযোগ পাঠ করে শোনানো হলে আসামি দোষ স্বীকার করে। সে আদালত চত্বরে নিয়মিত সংঘবদ্ধভাবে পকেটমারির কথাও স্বীকার করে। দোষ স্বীকারের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান সামারি ট্রায়াল সম্পন্ন করে তাকে তাৎক্ষণিক ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
আদালত সূত্র আরও জানায়, আদালত চত্বরে পকেটমারি, প্রকাশ্যে ধূমপান, পানের পিক ফেলা প্রভৃতি শৃঙ্খলাভঙ্গমূলক অপরাধ দমনে সামারি ট্রায়াল অভিযান অব্যাহত থাকবে বলে আদালত সূত্র জানায়।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ