ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় দাদী ও নাতী হত্যার প্রতিবাদে ও দোষী ব্যাক্তির শাস্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৩-৩-২০২৬ দুপুর ৩:২৫

পাবনার ঈশ্বরদীতে দাদীকে হত্যার পর নাতনীকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষী যুবকের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
মঙ্গলবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। 
পাবনার সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তারা ঈশ্বরদী উপজেলায় সংঘঠিত এই হত্যা ও ধর্ষনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সাথে গ্রেপ্তারকৃত মূল হোতা শরিফের ফাঁসির দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে শরিফুল ইসলাম শরীফের ফাঁসির দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য; গত শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে দাদী সুফিয়া খাতুন ও বাড়ির পাশে গম ক্ষেত থেকে নাতনী জামিলা আক্তার সেতুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ঘটনার সাথে জড়িত শরিফুললকে গ্রেপ্তার করে। সে ভবানিপুর উত্তর পাড়ার মফেজ্জল হোসেনের ছেলে। নিহত দাদি সুফিয়া বেগম সম্পর্কে গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম (৩০) এর আপন খালা। গ্রেপ্তারের পর শরিফুলের তথ্যর ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে ডিবি পুলিশ।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী