ড. আব্দুল ওয়াদুদের গবেষণালব্ধ ফলাফল কাজে লাগিয়ে মুলুকান কাকাতুয়া পাখির সফল ব্রিডিং
এশিয়া মহাদেশের মধ্যে এই প্রথম পাখি, পশু আর প্রকৃতিপ্রেমী লেখক গবেষক ড. আব্দুল ওয়াদুদের গবেষণালব্ধ ফলাফল কাজে লাগিয়ে রাজধানীর উর্দ্দু রোড়ে মো. রহমতউল্লাহ অমি নিজ শখের খামারে সফলভাবে মুলুকান কাকাতুয়া পাখির সফল ব্রিডিং করে ডিম থেকে বাচ্চা ফুটিয়েছেন।
রহমতউল্লাহ অমি বলেন, পাখি বিশেষজ্ঞ ড. আব্দুল ওয়াদুদের সঠিক পরামর্শ এবং দিকনির্দেশনায় মেল ও ফিমেলের জন্য প্রজননের উপযুক্ত পরিবেশ দিতে পারার কারণে কাকাতুয়ার ডিম থেকে বাচ্চা ফুটেছে, তা না হলে আমার পক্ষে কোনো দিনও এই কাজ সম্ভব হতো না। মুলুকান কাকাতুয়ার কয়টি কালার হয় সেই ধারণাও আমার ছিল না, সেটাও আমি ড. আব্দুল ওয়াদুদ স্যারের কাছ থেকে জেনেছি। তাদের কত প্রকার রং হয় সেটাও জেনেছি। বিশেষ করে মুলুকান কাকাতুয়ার সারা শরীর দেখতে সাদা রং কালো ঠোট এবং মাথায় হলুদ রং হয়ে থাকে।
পাখি বিশেষজ্ঞ ড. আব্দুল ওয়াদুদ বাংলাদেশে সর্বপ্রথম ব্যয়বহুল সৌখিন পাখি ম্যাকাও পাখির সফল ব্রিডিং করেছেন, যার পরামর্শ ও দিকনির্দেশনা কাজে লাগিয়ে এ দেশে অসংখ্য বেকার যুবককে পাখি পালনে উদ্বুদ্ধ করে বেকারত্ব দূরীকরণে এক অগ্রণী ভূমিকা পালন করেছেন।
তিনি মনে করেন, পাখিও মানুষকে ভালোবেসে সোহাগ করতে পারে। খাঁচায় থেকেও পাখি মানুষের ডাকে সাড়া দিয়ে কথা বলে। পাখির সাথে মানুষের সখ্যতাও হতে পারে। খাঁচায় জন্ম নেয়া রঙ-বেরঙের এসব পাখিদের খাঁচায় লালন-পালন করা হয়। পাখি প্রেমিকদের ভালবাসায় সিক্ত হয়ে খাঁচাবন্দি হয়েই পাখির জীবন কেটে যায়। খাঁচায় পোষ মানা এসব পাখি আবার মানুষের বাণিজ্যের অংশও হতে পারে।
পাখি গবেষক ড. আব্দুল ওয়াদুদের গবেষণালব্ধ ফলাফল কাজে লাগিয়ে তিনি আবিষ্কার করেছেন থিউরি ফিকামলি তত্ত্ব। মানুষের সুস্থ থাকার জন্য ড. আব্দুল ওয়াদুদের এক যুগান্তরকারী থিওরি ফিকামলি তত্ত্ব, যা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে।
এমএসএম / জামান
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল