ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

জুড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে পরিবেশমন্ত্রীর সহায়তা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৪-৫-২০২১ রাত ১০:৪৮
মৌলভীবাজারের জুড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অভিষেক বোনার্জি নামে এক ব্যক্তির প্রতি সহায়তার হাত বাড়ালেন  পরিবেশমন্ত্রী। মঙ্গলবার (২৪ মে ) জুড়ী ও বড়লেখা আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির নির্দেশে ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছে টিন ও নগদ অর্থ পৌঁছে দেয়া হয়।
 
জানা যায়, গতকাল রবিবার (২৩ মে) উপজেলার সাগরনাল ইউনিয়নের কাপনা পাহাড় চা বাগানের অভিষেক বোনার্জির বাড়িতে আগুন লেগে বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ ক্ষতিগ্রস্তের বাড়ি পরিদর্শন করে পরিবেশমন্ত্রীর সাথে কথা বলে সহযোগিতার আশ্বাস দেন। পরে অগ্নিকাণ্ডের বিষয়টি পরিবেশমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হলে মন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত ব্যক্তির বাড়িতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বান্ডিল টিন, তিন হাজার টাকার চেক ও  পরিবেশমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে আরো  পাঁচ হাজার টাকা নগদ সহায়তা তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক।
 
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাশ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম প্রমুখ।
 
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, পরিবেশমন্ত্রীর নির্দেশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তির বাড়িতে গিয়ে আজ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিন, তিন হাজার টাকার চেকসহ পরিবেশমন্ত্রীর ব্যক্তিগত পক্ষ থেকে পাঁচ হাজার টাকা দেয়া হয়েছে।

এমএসএম / জামান

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার