শিক্ষাপ্রতিষ্ঠানে মানা হচ্ছে না সরকারি নির্দেশনা
বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ করা হয়েছে। কিন্তু সমাবেশ অধিকাংশ অভিভাবকদের মুখে নেই মাস্ক, বজায় রাখা হয়নি সামাজিক দূরত্ব। অভিভাবকদের ক্ষেত্রেও স্কুল ক্যাম্পাসে প্রবেশের সময় তাপমাত্র পরিমাপ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে দেয়া হলেও তা মানছে না চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
স্কুলের ভিতরেও পুরোপুরি উল্টোচিত্র। আজিজনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা যায়, মাস্ক কিংবা নিরাপদ দূরত্ব উপেক্ষা করে জটলা করে অভিভাবক সমাবেশ।সচেতন মহল জানান,শিক্ষা মন্ত্রণালয় থেকে ৯দফা নির্দেশানা দেয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথে সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের তাপমাত্রা মাপার যন্ত্রের মাধ্যমে নিয়মিত পরিমাপ ও পর্যবেক্ষণ করার ব্যবস্থা এবং যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করা। কিন্তু চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা মানা হয়নি। অনেক অভিভাবকের মুখে নেই মাস্ক, তাপমাত্রা পরিমাপ করা হয়নি, সামাজিক দূরত্ব বজায় রাখা হয়নি। এভাবে যদি সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে অভিভাবক সমাবেশসহ বিভিন্ন আয়োজন করা হয়, তা আগত শিক্ষার্থীদের জন্য হুমকিস্বরূপ।
লামা উপজেলা নির্বাহী অফিসার রেজা রশিদ বলেন, স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে। বিষয়টি আমি দেখছি।
এ বিষয়ে লামা উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী বলেন, আমি গতকাল গিয়েছিলাম। প্রতিষ্ঠানে লামা উপজেলা নির্বাহী অফিসারসহ ভিজিট করেছিলাম। তখন তো দেখেছি সব ঠিক আছে। কিন্তু অভিভাবক সমাবেশে স্বাস্থ্যবিধি না মানার ক্ষেত্রে আমি কিছু বলতে পারছি না। বিষয়টি আমি দেখছি। শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া নির্দেশনা অবশ্যই মানতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন লাকি বলেন, আমি এই বিষয়ে কিছু বলতে পারব না।
এমএসএম / জামান
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু
চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন
Link Copied