তানোরে রাস্তা সংস্কার কাজে ধীরগতি, জনদুর্ভোগ চরমে
রাজশাহীর তানোরে রাস্তা সংস্কার কাজের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে উঠেছে। তানোরের মুন্ডুমালা-আমনুরা, দেবীপুর-ইলামদহী-প্রকাশনগর, চাপড়া-চৌবাড়িয়া, বাঘের মোড়-কাঁমারগা, তালন্দ-কলমা-বিল্লীসহ বিভিন্ন রাস্তার সংস্কার কাজ দীর্ঘদিন ধরে মাঝপথে আটকে আছে। কোনো রাস্তায় ইটের খোয়া দিয়ে রোলার করা আছে, কোনো রাস্তার দুই ধারে মাটি কেটে রাস্তার ওপর বালু-পাথর রাখা হয়েছে। এভাবে দীর্ঘদিন পড়ে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।
তালন্দ-দরগাডাঙ্গা-কলমা-বিল্লী রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। কিন্তু রাস্তাটির একদিকে খানাখন্দ অন্যদিকে ঠিকাদার রাস্তটি খুঁড়ে রাখায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ কয়েক বছর এই রাস্তাটির বেহাল অবস্থা থাকার পরে সংস্কার কাজ শুরু হয়। এই অঞ্চলের লোকজনের ভেতর আশার আলো জাগে। কিন্তু ধীরগতির কারণে দুর্ভোগ আরো বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে তানোর-চৌবাড়িয়া রাস্তা দীর্ঘদিন ধরে মাঝপথে আটকে আছে। রাস্তার মাঝে মাঝে ইটের খোয়া উঠে যাওয়ায় রাস্তাটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
জানা গেছে, সরকার দেশব্যপী অবকাঠামো ও সড়ক যোগাযোগ উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে রাজশাহীর তানোর উপজেলায় প্রায় শত কোটি টাকা ব্যয়ে প্রায় ১০৩ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ চলমান রয়েছে।
স্থানীয় কয়েকজন চাকরিজীবী ও শিক্ষার্থী জানান, এসব রাস্তার খারাপ অবস্থায় কোনো গাড়ি যেতে চায় না। ফলে গাড়ির জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে হয়।
এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied