রাস্তা পারাপারের সময় শিশু নিহত
রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের চাপায় এক শিশু নিহত হয়েছে। রোববার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় সুহিলপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে। এতে লামিয়া (৮) নামে এক শিশু নিহত হয়েছে। লামিয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামের শামীম মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে লামিয়া চাচার বাড়িতে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় জেলা সদরের দিকে যাওয়া দ্রুতগামী একটি প্রাইভেটকার লামিয়াকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম জানান, দুর্ঘটনার পর সেখানে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
এমএসএম / জামান
নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং
Link Copied