প্রবীণ আ‘লীগ নেতা বিপুল ঘোষের স্ত্রী স্মৃতি কণা ঘোষ চিরনিদ্রায় শায়িত
নিজ বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ফরিদপুর আওয়ামী রাজনীতির জীবন্ত কিংবদন্তি নেতা বিপুল ঘোষের সহধর্মিণী স্মৃতি কণা ঘোষ (৬২)। সোমবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শহরতলীর শিবরামপুরের বাড়িতে তাকে সমাহিত করা হয়।
এ সময় সেখানে তার উদ্দেশ্যে ফুলেল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনসহ জেলা আওয়ামী লীগের নেতারা। এরপর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান নেতারা। এছাড়া শহর আওয়াম লীগ, কোতোয়ালি থানা আওয়ামী লীগ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ ফুলেল শ্রদ্ধা জানান। এরপর তাকে চোখের জলে বিদায় জানিয়ে সমাহিত করেন পরিবার, আত্মীয়স্বজন ও আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও হাজারো ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে তার মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুকালে বিপুল ঘোষ ভারতে চিকিৎসাধীন ছিলেন। স্ত্রীর মৃত্যুর খবর পেয়েই ওই দিন রাত ১২টার দিকে তিনি ভারত থেকে চলে আসেন। বিপুল ঘোষের সিদ্ধান্ত ও পারবিবারিক কারণে সোমবার দুপুরে শহরতলীর শিবরামপুর নিজ বাড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
এদিকে বিপুল ঘোষের স্ত্রীর মৃত্যুতে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, আব্দুর রহমান, যুগ্ম-সম্পাদক বাহাউদ্দিন নাছিম, বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদ, ফরিদপুর-৩ আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়ামের সাবেক সদস্য মো. ফারুক হোসেন, এফবিবিসিআইয়ের পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ, বিসিসিআইয়ের পরিচালক, হায়াসিন্থ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. খায়ের মিয়াসহ জেলা আওয়ামী লীগ, কোতোয়ালি থানা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি শোক জানিয়েছে।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied