ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে শতাধিক মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি কাজ শেষ


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৫-১০-২০২১ দুপুর ১১:৫৩

চন্দনাইশে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো চন্দনাইশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে  দুই শতাধিক মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। উপজেলার বিভিন্ন মণ্ডপে গিয়ে দেখা যায়, প্রত্যেক মণ্ডপে প্রতিমার রংতুলির কাজ শেষ। চলছে মণ্ডপ প্রাঙ্গণ সাজানোর কাজ।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে চন্দনাইশ পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ পশ্চিম হারলা সার্বজনীন ঠাকুরানী দুর্গামন্দিরে গিয়ে দেখা যায়, সেখানে সাজ-সাজ কাজ প্রায় শেষের পথে।

প্রতিমা তৈরির শিল্পী বা কারিগর লক্ষ্মীপুর জেলার লক্ষণ পাল বলেন, গত ১৫ দিনে মন্দিরে প্রতিমা তৈরি ও রংতুলির কাজ শেষ করা হয়েছ।

পশ্চিম হারালা সার্বজননী ঠাকুরানী দুর্গামন্দির পূজা পরিচালনা কমিটির সভাপতি লিটন চৌধুরী ও সাধারণ সম্পাদক মিটুন মহাজন বলেন, মন্দিরে প্রতিমা তৈরি থেকে আরম্ভ করে প্রতিমা বিসর্জন পর্যন্ত আমাদের প্রায় সাড়ে ৪ লাখ টাকা ব্যয় হবে। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা।

পূজারিদের মতে, এবার দোলনায় চড়ে দেবির আগমন করবেন এবং নৌকায় করে তিনি পৃথিবী ত্যাগ করবেন।

এমএসএম / জামান

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ