চাকসু সম্পাদকের ওপর হামলায় ঘটনায় গ্রেফতার ১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম জালাল উদ্দিন মুন্না। হাটহাজারী মাদরাসা এলাকার পাশ থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, চাকসু সম্পাদকের ওপর হামলার ঘটনায় মুন্নার বিরুদ্ধে মূল নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, “ঘণ্টাখানেক আগে তাকে গ্রেফতার করা হয়েছে। সে এ মামলার ১ নম্বর আসামি। তার কোনো রাজনৈতিক পরিচয় আমরা পাইনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, “আমরা প্রথমে ১ নম্বর আসামি হিসেবে আরিকুল ইসলামকে দিয়েছিলাম। তবে মুন্না নামে যাকে গ্রেফতার করা হয়েছে, সে ই এ ঘটনার নেতৃত্ব দিয়েছিল। পুলিশ বিভিন্ন কৌশলে তাকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য