সাতকানিয়ার পুরানগড়ে মামলার জালে আটকে সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
সাতকানিয়ার পুরানগড়ের শীলঘাটায় তুচ্ছ ঘটনায় মামলা দিয়ে প্রতিপক্ষকে এলাকাছাড়া করে নতুন অভিনব কৌশলে চলছে প্রতিপক্ষের জায়গাজমি ও ফসল; এমনকি ৩০ বছরের পুরনো গাছ বাগানও কাটছে- এমন অভিযোগে মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা ১১টায় সাতকানিয়ার কেরানীহাটে সংবাদ সম্মেলন করেন উপজেলার পুরানগড়ের ১নং ওয়ার্ডের শীলঘাটা এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী মিনুয়ারা বেগম।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে মিনুয়ারা বেগম বলেন, আমার ক্ষেত বিষ দিয়ে জ্বালিয়ে দেয় এবং বাড়ি থেকে অনেক জিনিসপাতি লুট ও ৩০ বছরের পুরনো গাছ বাগান কেটে সাবাড় করে দেয় একই এলাকার মৃত মোজাফ্ফর আহমদের ছেলে ফজলুর রহমান (৫৫) ও ফরিদুল ইসলাম, শাহেদ হোসেন, মো. মমতাজ, রাশেদ হোসেন, জিসান হোসেন, আক্তারুজ্জামান বাবু, আব্দুস সবুর, দেলোয়ার হোসেন মনিরা।
সরেজমিন দেখা যায়, মিনুয়ারা বেগমের ক্ষেত বিষ দিয়ে জ্বালিয়ে দেয়া, তার বাড়ি থেকে অনেক জিনিস লুট এবং ৩০ বছরের পুরনো গাছ-বাগান কেটে সাবাড় করে দিয়েছে একই এলাকার মৃত মোজাফ্ফর আহমদের ছেলে ফজলুর রহমান (৫৫) ও ফরিদুল ইসলাম, শাহেদ হোসেন, মো. মমতাজ, রাশেদ হোসেন, জিসান হোসেন, আক্তারুজ্জামান বাবু, আব্দুস সবুর, দেলোয়ার হোসেন মনিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর মিনুয়ারা বেগমের ছেলে রবিউল আলম চাকরি থেকে ছুটিতে এসে পাহাড়ে শখের বশে ক্ষেত দেখতে গেলে পূর্বপরিকল্পিতভাবে মোজাফ্ফর আহমদরা রবিউলকে হাত-পা বেঁধে ব্যাপক মারধর করে। ওই মারধরকে কেন্দ্র করে এলাকায় উভয় পরিবারের মধ্যে বিচ্ছিন্ন একটি মারামারির ঘটনা ঘটে। ওই মারামারির ঘটনাকে পু্ঁজি করে সাতকানিয়া থানায় মোজাফ্ফররা একটি অভিযোগ দায়ের করে। পরে ওই অভিযোগ চট্টগ্রাম কোর্টে গিয়ে মামলায় রূপান্তরিত করে মিনুয়ারা বেগমদের পুরানগড় ইউনিয়নের শীলঘাটা এলাকাছাড়া করে অভিনব কৌশলে তাদের সহায়-সম্বল হাতিয়ে নিচ্ছে মোজাফ্ফর গং।
পুরানগড় ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব সিকদার বলেন, উভয়পক্ষের মাঝে মামলা চলমান। আমি বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে উভয়পক্ষ পরস্পর আত্মীয়স্বজন।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমি জানি। মারামারির একটি ঘটনা ঘটেছে। তবে মারামারিকে পুঁজি করে কারো সম্পত্তি দখল করা যাবে না। আইন নিজের হাতে তোলা যাবে না। এটা আমি আবারো তদন্তের জন্য টিম পাঠাচ্ছি। দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২