ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগরে স্বামীর হাতে স্ত্রী খুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী রিমা আক্তারকে (২৫) পিটিয়ে হত্যা করেছে স্বামী জুনায়িদ মিয়া। গতকাল সোমবার (৪ অক্টোবর) রাতে উপজেলার ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী ও পরিবারের লোকজন জানায়, প্রায় ৩ বছর আগে উপজেলার ইছাপুরা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে জুনায়িদ মিয়ার সাথে পাশের বাড়ির বশির মিয়ার মেয়ে রিমা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ১ বছরের একটি ছেলেসন্তান রয়েছে। জুনায়িদ মিয়া কৃষিকাজ করে। প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে কলহ হতো। গত সোমবার রাতে বাকবিতণ্ডা নিয়ে কলহের একপর্যায়ে স্বামীর অতিরিক্ত আঘাতে স্ত্রী রিমা আক্তার ঘটনাস্থলেই মারা যায়। পরে রিমা আক্তার আত্মহত্যা করেছে বলে তার বাবার বাড়িতে খবর পাঠায় স্বামীর পরিবারের লোকজন। এ খবর গেলে রিমার বাবার পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে রাত ১০টার পর বিজয়নগর থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান বলেন, পুলিশ খবর পেয়ে সোমবার রাত ১০টার পর লাশ উদ্ধার করেছে এবং নিহতের থুঁতনিতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে লাশ প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে কারণ জানা যবে। ঘটনার পর থেকে স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন