অষ্টম দিনে গড়াল পবিপ্রবির ডিভিএম শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, শিক্ষক-শিক্ষার্থী আলোচনায় সমাধানহীন সংকট
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ডিভিএম পুনর্বহালের দাবিতে গত ৪ মার্চ সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালন করে। সেই ধারাবাহিকতায় আজ (২ এপ্রিল) শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষকরা। তবে যথাযথ সমাধান না পাওয়ায় আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা।
এর পূর্বে, গত ২৬ ফেব্রুয়ারি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ডিভিএম পুনর্বহালের দাবিতে উপ-উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তারা পূর্বে ডিভিএম ডিসিপ্লিনের নিয়মিত শিক্ষার্থী ছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৫৪তম (জরুরি) একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের প্রেক্ষিতে ডিভিএম এবং অ্যানিম্যাল হাসব্যান্ড্রি ডিগ্রি বাতিল করে তাদের বি.এসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসব্যান্ড্রি ডিগ্রির আওতায় অন্তর্ভুক্ত করা হয়।
পরবর্তীতে মাননীয় হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশন নং ১৭৩১৮/২০২৫ মামলার রায়ে পৃথকভাবে ডিভিএম ও বি.এসসি এএইচ (অনার্স) ডিগ্রি বাতিলের সিদ্ধান্তকে আইনবহির্ভূত ঘোষণা করা হয় এবং স্বতন্ত্র কোর্সসমূহ সমান্তরালভাবে চালু রাখার নির্দেশ প্রদান করা হয়।
এরপর বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে আপিল করা হলে গত ১১ মার্চ চেম্বার আদালতের সিদ্ধান্ত মোতাবেক ৫ মার্চ প্রদান করা স্থগিতাদেশ বাতিল করা হয় এবং শিক্ষার্থীদের স্ব স্ব ডিগ্রিতে ক্লাস কার্যক্রম চালানোর অনুমতি প্রদান করা হয়।
এ রায়ের আলোকে শিক্ষার্থীরা তাদের একাডেমিক অবস্থান স্পষ্ট হওয়ায় পূর্বের ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবি জানায়। কিন্তু এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ লক্ষণীয় না হওয়ায় ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করতে বাধ্য হয় বলে জানা যায়।
এ সময় উপস্থিত এক শিক্ষার্থী বলেন, “আমাদের দাবি একটাই—আমরা পূর্বের কারিকুলামে ডিভিএম ডিগ্রিই পুনর্বহাল চাই। দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা অজুহাত দেখিয়ে আমাদের যৌক্তিক দাবিকে ভিন্ন দিকে প্রবাহিত করে আন্দোলন দমনের চেষ্টা করছে। আমাদের বিভিন্ন মৌখিক আশ্বাস দেওয়া হচ্ছে, যেগুলোর ভিত্তি শিক্ষার্থীরা খুঁজে পাচ্ছে না।”
তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাবে জানাতে চাই, যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ডিভিএম ডিগ্রি পুনর্বহালে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে না, ততদিন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। দাবি পূরণ না হলে প্রয়োজনে আমরা আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। আমরা শান্তিপূর্ণ ও ন্যায্য আন্দোলনে বিশ্বাসী; তবে প্রয়োজন হলে তা আরও শক্তিশালী রূপ ধারণ করবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
শেকৃবিতে টিচার্স কোয়ার্টারে তালা ভেঙে ডাকাতি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
বাকৃবিতে প্রথম বারের মতো ক্যাট শো অনুষ্ঠিত
গোবিপ্রবিতে গুচ্ছ “এ” ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
গোবিপ্রবিতে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠন
ইবিথানায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন
মশার যন্ত্রণায় অতিষ্ঠ বাঙলা কলেজের আবাসিক শিক্ষার্থীরা, কলেজ প্রশাসনের নেই কার্যকর উদ্যোগ
ইবিতে শিক্ষিকা হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য আহবানে গণবিজ্ঞপ্তি
পবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রেদওয়ান ও আশিকুর