ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দোহাজারীতে অবৈধভাবে পাচারকালে ৮শত লিটার জ্বালানি তেল জব্দ


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৩-৪-২০২৬ দুপুর ১১:৪৯

চট্টগ্রামের চন্দনাইশে বেশি দামে খোলাবাজারে তেল বিক্রি ও অন্য জায়গায় পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়ার সময় মোবাইল কোট চালিয়ে হাতেনাতে ধরে প্রায় ৮শত লিটার জ্বালানি তেল জব্দ করেন উপজেলা প্রশাসন। গতকাল রাতে দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমা। জানা যায় গোয়েন্দা সংস্থা এনএসআই (NSI) ও ডিজিএফআইয়ের (DGFI) এর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে দোহাজারী পেট্রোলিয়াম নামক একটি প্রতিষ্ঠান ভোক্তা পর্যায়ে তেল সরবরাহ না করে রাতের আঁধারে চড়া মূল্যে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি মাধ্যমে রাতের অন্ধকারে বৈলতলী এলাকার নূর মোহাম্মদের ছেলে মো.সাঈদের কাছ থেকে ড্রামে ভরে ২০০ লিটার অকটেন ও ৬০০ লিটার ডিজেল নিয়ে যাওয়ার সময় এইসব জ্বালানি তেল জব্দ করা হয়। অভিযানকালে জব্দকৃত জ্বালানি তেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সেগুলো সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা জানান পরবর্তীতে জব্দকৃত তেল আইনানুযায়ী নিলামে বিক্রি করা হবে বলে এবং জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

Aminur / Aminur

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা