ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

চট্টগ্রামে এসএসসি পরীক্ষা কেন্দ্রের পাশেই ২ খেলার মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলা


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ৪-৪-২০২৬ দুপুর ১২:১৫

খেলার মাঠ দখল করে কোন মেলা আয়োজন না করার সিদ্ধান্ত সরকারের। কিন্তু এই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মাত্র ২ কি.মি. দুরত্বে চট্টগ্রামের ২টি বৃহৎ খেলার মাঠ দখল করে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করার প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। আবার ২টি মাঠের পাশেই রয়েছে এসএসসি পরীক্ষা কেন্দ্র। ফলে শিক্ষার্থীরা ভোগান্তি ও পরীক্ষা বিঘ্নিত হওয়ার শঙ্কায় উদ্বেগ প্রকাশ করছেন। মেলা শুরুর একমাস আগে থেকেই মাঠে তৈরি করা হয়েছে স্থাপনা আবার মেলা শেষে মাঠ পরিস্কারে লেগে যাবে আরো একমাস। ফলে মাসব্যাপী এক মেলায় ৩ মাস খেলাধুলার অনুপযোগী থাকে মাঠ। খেলার পর্যাপ্ত পরিবেশ না থাকায় বিপথে পা বাড়ায় কিশোর,তরুন ও যুবকেরা। 
জানা যায়, নগরের পাহাড়তলী রেলওয়ে স্কুলের পাশে রেলের মালিকানাধিন শহীদ শাহজাহান মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি সম্পন্ন করেছে দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন। বাণিজ্য মন্ত্রণালয় ও রেলওয়ে থেকে অনুমোদন নিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন মেলা কমিটির দায়িত্বে থাকা সুজন ও মঈনউদ্দীন। এই মেলাটি ৫ এপ্রিল স্থানীয় সাংসদ সাঈদ আল নোমান উদ্বোধন করবেন এবং চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সুজন জানিয়েছে। 
এবিষয়ে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের ডিআরএম ও রেলওয়ে বিভাগীয় স্পোর্টস এসোসিয়েশনের আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূইঞা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতির প্রেক্ষিতে আমরা মেলা করার জন্য মাঠ ভাড়া দিয়েছি। তবে বিভাগীয় প্রকৌশলী ১ ও স্পোর্টস এসোসিয়েশনের সচিব আবু রাফি মো. ইমতিয়াজ হোছাইন বলেন, প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছে, তবে ফাইনাল চুক্তি হয়নি, চুক্তি না করলে যেকোন সময় উচ্ছেদ অভিযান চালানো হবে।   
অন্যদিকে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। স্থাপনা নির্মাণ কাজ চলছে দ্রুতগতিতে। এটি আগামী ১১ এপ্রিল উদ্বোধনের কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রায়হান। মাঠ ভাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী ও কেন্দ্রীয় স্পোর্টস এসোসিয়েশনের সচিব তানভীরুল ইসলাম।
সরেজমিনে রেলওয়ের মালিকানাধিন শহীদ শাহজাহান মাঠে গিয়ে দেখা গেছে, পুরো মাঠ জুড়ে দোকান নির্মাণ করা হয়েছে, নিজস্ব কোন পার্কিং ব্যবস্থা রাখা হয়নি। মাঠের ১০০ গজের মধ্যে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেলওয়ে উচ্চ বিদ্যালয়। যেখানে আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। একইভাবে পলোগ্রাউন্ড মাঠে গিয়েও দোকান নির্মাণ ও সাজগোজের চিত্র দেখা গেছে। এই মাঠের সাথে লাগোয়া আছে চট্টগ্রামের আরেক ঐতিহ্যবাহী রেলওয়ে পাবলিক হাই স্কুল। কতিপয় তরুণ খেলোয়ার রাস্তার উপরেই খেলাধুল করছে। আবার স্কুলটি এসএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত। দেয়ালের একপাশে চলবে এসএসসি পরীক্ষা আর অপর পাশে চলবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যা সত্যিই অনকাক্সিক্ষত। এতে শিক্ষার পরিবেশ বিপর্যয়ের শঙ্কা করছেন স্থানীয়রা।
এবিষয়ে একাধিক স্থানীয় ও তরুণ খেলোয়ারদের সাথে কথা বলে জানা যায়, মেলা আয়োজনকারীদের নিজস্ব কোন পার্কিং ব্যবস্থা না থাকায় যত্রতত্র গাড়ি পার্কিং, মেলার বাইরে ছোট ছোট দোকান, মানুষের আসা যাওয়া ও গানবাজনার বিকট আওয়াজে পুরো এলাকায় এক ভীতিকর পরিবেশ তৈরি হয়। একদিকে রাস্তায় তীব্র জ্যাম অন্যদিকে হৈহুল্লোড়ে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। আশেপাশে বসবাস করাটাই মুশকিল আর সেখানে পরীক্ষা দেয়াতো আরো কঠিন। 
রবিন, রিফাত ও আরেফিনসহ কয়েকজন তরুণ খেলোয়ার জানান, চট্টগ্রাম শহরে সবচেয়ে বড় যে মাঠ আছে এই দুটি অন্যতম। এখানে একসাথে অনেক তেরুণরা খেলাধুলা করতে পারে। মাসব্যাপী বাণিজ্য মেলার নামে বছরের বেশিরভাগ সময় খেলার মাঠগুলো দখল করে রাখা হয়। মেলা শুরু হওয়ার একমাস আগে থেকে শুরু হয় নির্মাণ কাজ আবার মেলা শেষ হওয়ার পর মাঠ পরিস্কার ও খেলার উপযোগী করতে আরো একমাস সময় লাগে। একবার মেলা হলে ৩ মাসের জন্য ব্লক। আর যদি বছরে ২টি মেলা হয় তাহলেতো আর খেলার সুযোগই থাকে না। আর খেলা ধুলার সুযোগ না পেলে শিক্ষার্থী ও তরুণ সমাজ মোবাইলে বিভিন্ন রকমের গেইম, জুয়া ও মাদকের মতো ভয়ঙ্কর নেশার দিকে পা বাড়ায়। তাই ভবিষ্যত প্রজন্ম সঠিক পখে চালিত করতে, শিক্ষার আলোকে বাঁচাতে, খেলার মাঠ রক্ষা জরুরী বলে মনে করছেন সচেতন মহল। স্থানীয়রা জানান, এর আগেও এখানে মেলা বসানো হয়েছিল। তখন মানববন্ধন ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তা বন্ধ হয়ে যায়। 

খেলার মাঠের প্রয়োজনীয়তা অনুভব করে সবসময় উন্মুক্ত রাখার রাখার জন্য একটি পরিপত্র জারী করেছে সরকার। গত ২৪ মার্চ শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ সংরক্ষণ, ব্যবহার নিশ্চিতকরণ ও দৈনন্দিন খেলাধুলা কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পত্র নং-৩৪,০০,০০০০,০০০,০৭১,১৯,০০০১.২১.২৪৫ স্মারকের বরাতে বলা হয়েছে, সারাদেশে শহর ও গ্রাম পর্যায়ে খেলাধুলার মাঠ নির্ধারণ ও ব্যবহারের লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির ১ম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান খেলার মাঠ সংরক্ষণ এবং আশেপাশের ছেলে মেয়েদের খেলাধুলার সুবিধার্থে প্রতিষ্ঠানের কার্যক্রম শেষে ও ছুটির দিনে উন্মুক্ত রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। এমতাবস্থায়, সকল মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ প্রতিষ্ঠানের কার্যক্রমে শেষে এবং ছুটির দিনে সকলের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার প্রয়োজনীয় নির্দেশনা প্রদানসহ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা  হয়েছে। দেশের সকল  বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে এই চিঠির অনুলিপি দেয়া হয়েছে।
অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলমান থাকায় জ্বলানি সংকটে ইতোমধ্যে অফিস সময় পরিবর্তন করেছে সরকার। এমনকি সন্ধ্যা ৬ টার পর জরুরী সেবা ছাড়া শপিং মল ও দোকানপাট বন্ধ রাখার সিন্ধান্ত দিয়েছে সরকার। ফলে এই সময়ে মেলা আয়োজন মোটেই উচিৎ নয় বলে মনে করছেন অনেকেই। 
এবিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদ্য যোগদান করা কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, খেলার মাঠে মেলা না করার বিষয়ে কঠোরভাবে নিষেধ আছে, আমি সদ্য যোগদান করেছি, বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি