ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

‎পবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রেদওয়ান ও আশিকুর


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৪-৪-২০২৬ দুপুর ৪:৫০

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাখা কমিটির নতুন সভাপতি ও সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। সংগঠনটি ২০২৬ সালের জন্য এ নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

‎গত ৩ এপ্রিল, শুক্রবার রাতে পবিপ্রবি ছাত্রশিবিরের ফেসবুক পেইজের এই  নতুন কমিটি ঘোষণা করা হয়।  এতে সভাপতি হিসেবে মানোনিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের ২০১৯-২০ সেশনের বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থী মোঃ রেদোয়ান। ফিশারিজ অনুষদের ২০২০-২১ সেশনের এম. কেরামত আলী হলের আবাসিক শিক্ষার্থী মোঃ আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

‎পবিপ্রবি ছাত্রশিবিরের নব নির্বাচিত সভাপতি মোঃ রেদওয়ান বলেন, ‎“সংগঠনের আদর্শ, নৈতিকতা ও শৃঙ্খলার ভিত্তিতে ছাত্রসমাজের কল্যাণে কাজ করতে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। শিক্ষা, নৈতিক উন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আমরা সক্রিয় ভূমিকা রাখবো। পূর্বের অর্জনকে ভিত্তি করে সমন্বয়ের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

‎সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান বলেন,
‎“বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। সেই ধারাবাহিকতায় আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা যথাযথভাবে পালনে আমরা সচেষ্ট থাকবো। আমরা আমাদের প্রাণের ক্যাম্পাস পবিপ্রবিকে শিক্ষা-বান্ধব, ছাত্র-বান্ধব, মাদকমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে কাজ করবো। একইসাথে শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে ছাত্রশিবির অগ্রণী ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।”

‎নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, তারা সংগঠনের আদর্শ বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করবেন এবং ক্যাম্পাসে ইতিবাচক, সহনশীল ও গঠনমূলক পরিবেশ তৈরিতে উদ্যোগ নেবেন। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ

শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর

২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ