ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় ১০ ইউনিয়নে আ. লীগের মনোনয়ন চান ৪২জন, ৩ জন কারাগারে


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৫-১০-২০২১ দুপুর ৩:০

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রাজবাড়ীর পাংশায় ১০টি ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আ.লীগের মনোনয়ন চান ৪২ জন। এদের মধ্যে তিন জন কারাগারে।শুক্রবার (১অক্টোবর) থেকে পাঁচ দিনব্যাপী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে আবেদন ফরম বিতরণ শুরু করেছে উপজেলা আওয়ামীলীগ। মঙ্গলবার (৫অক্টোবর) পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ ও জমা দেন মনোনয়ন প্রত্যাশী ৪২ জন চেয়ারম্যান প্রার্থী। উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা আওয়ামীলীগ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল ওহাব মন্ডল বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যে কোন সময় কেন্দ্র থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা চাইতে পারে এ জন্য আগে থেকেই এই সিন্ধান্ত গ্রহণ করেছে উপজেলা আওয়মীলী। উপজেলা আওয়ালীগের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাশীদের মাঝে আবেদন ফরম বিতরণ ও জমা নেওয়া হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নে ৪২ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা আবেদন ফরম সংগ্রহ করে জমা দিয়েছে। শুধুমাত্র মাছপাড়া ও সরিষা  ইউনিয়নে একজন করে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আবেদন ফরম সংগ্রহ করে জমা দিয়েছে।এছাড়া বাহাদুপুর ইউনিয়নে দুই জন, হাবাসপুর পাঁচ জন, যশাই তিন জন, বাবুপাড়া চার জন, কলিমহর ছয় জন, কসবামাজাইল আট জন, পাট্টা ছয় জন ও মৌরাট ছয় জন আবেদন ফরম সংগ্রহ করে জমা দিয়েছে। এর মধ্যে মাছপাড়া ইউনিয়নে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো) একক ভাবে মনোনয়নের আবেদন করেছেন। সরিষায়  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সরিষা ইউপি চেয়ারম্যান মো. আজমল আল বাহার একক ভাবে মনোনয়নের আবেদন করেছেন। এছাড়াও বাবুপাড়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ওহাব মন্ডল সহ চার জন মনোনয়নের আবেদন করেছে।

এছাড়াও কারাগারে থেকে প্রতিনিধি ও সমর্থকদের মাধ্যমে তিন জন চেয়ারম্যান প্রার্থী হিবেবে মনোনয়নের আবেদনের আবেদন করেছেন। তারা হলেন, হাবাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক বিশ্বাস, কসবামাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান (পিল্টু), কসবামাজাইল ইউনিয়নের প্রয়াত আওয়ামী লীগ নেতা জজ আলী বিশ্বাসের ছেলে মতিন বিশ্বাস।

 

তবে একাধীক মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের সাথে কথা হলে তারা জানান, দির্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত তারা।নিয়ম অনুযায়ী আবেদন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। দল যাকে মনোনয়ন দেবেন কাধে কাধ মিলিয়ে তাকেই নির্বাচিত করবেন বলে জানান তারা।.

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়