ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সিডিএ’র দুর্নীতি তদন্তে ধোঁয়াশা


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ৫-৪-২০২৬ দুপুর ২:৫৭
 চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে একাধিক তদন্ত কমিটি হলেও কার্যক্রম নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।  প্রতিষ্ঠানটির নিয়োগ কার্যক্রমে অনিয়ম ও ২ চেয়ারে ৫ অফিসারের পদায়ন নিয়ে দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় তদন্ত কমিটি করলেও তার শুনানী স্থগিত করায় এই সন্দেহ আরো ঘনিভুত হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে।
জানা যায়, সিডিএ’র জনবল নিয়োগ ও পদোন্নতি নিয়ে ব্যাপক অনিয়মের তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করে দৈনিক সকালের সময়সহ একাধিক গণমাধ্যম। ফলে এসব বিষয় তদন্ত করে প্রয়োনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। গঠন করা হয় ২টি তদন্ত কমিটি। গত ২ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে ও বিকেলে ২টি কমিটির আনুষ্ঠানিক শুনানী হওয়ার কথা থাকলেও রহস্যজনক কারণে তা আবার স্থগিত করা হয়েছে।
গত ২৪ মার্চ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আম্বিয়া সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগে অনিয়ম সংক্রান্ত অভিযোগের বিষয়ে ২ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ১১ টায় মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করবেন। এই সময়ে প্রয়োজনীয় কাগজপত্র ও লিখিত জবানবন্দীসহ সিডিএ’র চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম ও সাবেক সচিব (বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পিএস) রবীন্দ্র চাকমা এবং সংশ্লিষ্ট অভিযোগকারী মো. শাখওয়াত হোসেন ও হাবিবুর রহমানকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। এই শুনানীতে মন্ত্রণালয়ের যুগ্ন সচিব অভিজিৎ রায় ও উপসচিব তাসমিন ফারহানা উপস্থিত থাকার কথা ছিল।
অপর এক চিঠিতে গণমাধ্যমে প্রকাশিত ”সিডিএ’র ২ পদে ৫ কর্মকর্তার পদায়ন” সংক্রান্ত ঘটনার বিষয়ে সরেজমিনে পরিদর্শন ও তদন্ত করার জন্য ২ এপ্রিল বিকেল ৩ টায় সময় নির্ধারণ করা ছিল। কিন্তু রহস্যজনক কারণে শুনানীর একদিন আগে অর্থাৎ ১ এপ্রিল (বুধবার) একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত নোটিশে শুনানী স্থগিত করা হয়েছে। সেই স্থগিতের চিঠিতে সিডিএর ৫ কর্মকর্তাকে তত্ত্বাবধায় প্রকৌশলী উল্লেখ করা হয়েছে, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জনবল কাঠামোর সাথে সাংঘর্ষিক।
বিষয়টি নিশ্চিত করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আম্বিয়া সুলতানা জানান,  তদন্ত কমিটির আহবায়ক ও মন্ত্রণালয়ের যুগ্ন সচিব অভিজিৎ রায়ের একই দিনে অন্য প্রোগ্রাম থাকায় শুনানী সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ১২ এপ্রিলের পর আবার তারিখ ঠিক করে নোটিশ দিয়ে সকল পক্ষকে জানানো হবে।
সিডিএ সূত্র জানায়, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অনেক ক্ষমতাশালী, তারা যেকোন মূল্যে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, হয়তো পারবেনও। তবে বিষয়গুলো তদন্ত না হলে ভবিষ্যতে দুর্নীতির পরিমান আরো বাড়বে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি বিধিমালা ১৯৯০ অনুযায়ী চউকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদ আছে মাত্র একটি। তবে ২০০৮ সালে তৎকালীন চেয়ারম্যান মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ২ টি পদে উন্নীত করেছিলেন। ২০২৪ সালের ২ অক্টোবর তৎকালীন সচিব রবীন্দ্র চাকমা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই ২ পদের বিপরীতে ৫ জনকে পদায়ন করা হয়েছে। পদায়নকৃত তত্ত্বাবধয়ক প্রকৌশলী হলেন, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস্ (বর্তমানে রাজশাহী বদলী), এ.এ.এম. হাবিবুর রহমান, মোহাং মনজুর হাসান, মো. আশরাফুল ইসলাম ও এ.জি.এম. সেলিম। 
এছাড়া নিয়োগ প্রক্রিয়ার আগেই ঘুষ বাণিজ্য, প্রবেশপত্র না পাওয়া, প্রশ্নফাঁস, পরীক্ষা না দিয়েই পাশ করা, চাহিত যোগ্যতার চেয়ে কম যোগ্যতাসম্পন্ন লোককে চাকরী দেওয়াসহ নানা অনিয়মের বিষয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা