ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোরেলগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ঘের মালিকদের বিক্ষোভ ও মানববন্ধন


মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি photo মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ৫-৪-২০২৬ দুপুর ২:৫৭

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসানের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ৪০ জন চিংড়ি ঘের মালিকেরা। তারা মানববন্ধন থেকে বিএনপি নেতার বহিস্কারের দাবিও তুলেছেন। 
রবিবার বেলা ১১টায় উপজেলার বহরবুনিয়া ইউনিয়নে হাওলাদার পাড়া এলাকায়  এ মানববন্ধনে অংশ নেয় স্থানীয় জমির মালিক শতাধিক নারী পুরুষেরা। মানববন্ধন থেকে ৪০ জন জমির মালিকেরা অভিযোগ করে বলেন, হাওলাদার পাড়ায় ১৭০ বিঘা মৎস্য ঘেরটি দীর্ঘদিন ধরে বহিরাগত পেশীশক্তি ব্যবহার করে জমির মালিকদের বঞ্চিত করে জোরপূর্বক মৎস্য ঘের করে। ক্ষমতার পরিবর্তন হলেও নতুন করে বিএনপি নেতা এফ এম শামীম আহসান, কতিপয় জমির মালিকদের কাছ থেকে জোরপূর্বক রাতের আধাঁরে হাড়ির টাকা দিয়ে জমির মালিকদের বাধ্য করে। 
তার অবাধ্য হলে মামলা দিয়ে হয়রানি, হুমকি অব্যাহত রেখেছেন। প্রকৃত জমির মালিকেরা নিজেদের জমিতে নিজেরাই ফসল উৎপাদন ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতে চায়। তারা বহিরাগত দলীয় নেতাদের হাত থেকে বাচঁতে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।      

মানববন্ধনে এ সময় বক্তৃতা করেন স্থানীয় জমির মালিক সাইফুল ইসলাম, হাবিবুর রহমান তালুকদার, রাজিব হাওলাদার, মো. মমিনুল ইসলাম, নাছিমা খাতুন, মরিয়ম  বেগম, সাবিনা আক্তার, মর্জিনা বেগম, মেহেরুন নেছাসহ একাধিকরা। এদিকে এ মৎস্য ঘেরটি দখলের পায়তারার অভিযোগ এনে ৪০ জন জমির মালিকের পক্ষে সাইফুল ইসলাম বাদি হয়ে বিএনপি নেতা এফ এম শামীম আহসানসহ ৬ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। 

এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান  তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, ২০০৬ সালে ১৫০ বিঘার এ মৎস্য ঘেরটি জমির মালিকেরা তার নামে রেজিষ্ট্রি করে মালিকানা দিয়েছেন। পরবর্তীতে ২ বছর ঘের করার পরে আওয়ামী লীগের লোকজন প্রভাব খাটিয়ে তার ঘেরটি দখল করে নেয়। পরিকল্পিতভাবে তার দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। তাদের ওখানে কোন জমি নেই। স্থানীয়দের হাড়ির টাকা দিয়ে ৬০ বিঘার মালিক তিনি। 

এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানার ওসি মাহমুদুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয় আদালতের মাধ্যমে নিষ্পত্তি হতে হবে। তবে, মৎস্য ঘেরে মারপিট আইনশৃংখলা ভঙ্গের আশংকার কোন অভিযোগ পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার