মশার যন্ত্রণায় অতিষ্ঠ বাঙলা কলেজের আবাসিক শিক্ষার্থীরা, কলেজ প্রশাসনের নেই কার্যকর উদ্যোগ
রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজের আবাসিক শিক্ষার্থীরা তীব্র মশার উপদ্রবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। কলেজের প্রিন্সিপাল আবুল কাসেম ছাত্রাবাস ও শহীদ সাগর ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, মশার কারণে ছাত্রাবাসের কক্ষে স্বাভাবিকভাবে বসবাস করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।
প্রিন্সিপাল আবুল কাসেম ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী মেহেদী বলেন, “আমাদের হলের রুমগুলোতে এত পরিমাণ মশা যে, মশারি ছাড়া এক ঘণ্টাও থাকা যায় না। মশার কামড়ে আমরা যেকোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারি। এভাবে চলতে থাকলে ছাত্রাবাসগুলো বসবাসের অনুপযোগী হয়ে যাবে। ছাত্রাবাসের চারপাশে ময়লা-আবর্জনার স্তূপ জমে আছে, কিন্তু এ বিষয়ে হল প্রশাসন বা কলেজ প্রশাসনের তেমন কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।”
শহীদ সাগর ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী আলামিন চৌধুরী বলেন, “মশার জন্য রুমে ঠিকমতো থাকতেই পারি না। পড়ালেখা ও স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। কিন্তু এ সমস্যা সমাধানে কলেজ বা হল প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা দেখছি না। আমরা চাই দ্রুত আমাদের ছাত্রাবাসগুলো মশামুক্ত করা হোক।”
এ বিষয়ে প্রিন্সিপাল আবুল কাসেম ছাত্রাবাসের হোস্টেল সুপার কামরুন নাহার বলেন, “মশার সমস্যার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। আবাসিক শিক্ষার্থীরা কষ্ট করছে, বিষয়টি আমাদের কাছেও খারাপ লাগে। খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
একই বিষয়ে শহীদ সাগর ছাত্রাবাসের হোস্টেল সুপার রফিকুল ইসলাম বলেন, “ছাত্রাবাসের আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে আমরা কাজ করছি। এছাড়া ডিএনসিসির সঙ্গে কথা বলা হয়েছে, তারা মশা নিধনের ব্যবস্থা নেবে।”
আবাসিক শিক্ষার্থীরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এমএসএম / এমএসএম
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
Link Copied